আগামী ৫ নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসবেন তিনি। সাংবাদিক সম্মেলন থেকে তিনি ঘোষণা করেন, কোনও মতুয়ার নাম বাদ দেওয়া চলবে না। কারও নাম বাদ পড়লে তাঁরা মেনে নেবেন না।

মমতা বালা ঠাকুর।
শেষ আপডেট: 1 November 2025 17:44
প্রতীতি ঘোষ, বনগাঁ: এসআইআর এর প্রতিবাদে আগামী ৫ নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তাঁর আশঙ্কা SIR এ মতুয়া সমাজের ৯৫ শতাংশ ভোট কাটা যাবে।শনিবার SIR ইস্যুতে সাংবাদিক বৈঠক করলেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা, রাজ্যসভার সাংসদ মমতাবালা। তিনি দাবি করেন, “SIR চালু হলে রাজ্যের প্রায় দুই কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, যার মধ্যে প্রায় ৯৫ শতাংশই মতুয়া সমাজের মানুষ।”
তিনি জানান, নির্বাচন কমিশনের তরফে SIR ঘোষণার পর থেকেই উদ্বাস্তু ও মতুয়া সমাজের একাংশ সিএএ (CAA)-এর ফর্ম পূরণের জন্য বিভিন্ন কেন্দ্রে ছুটছেন। ঠাকুরবাড়ি এলাকায় প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এই প্রক্রিয়ার মধ্যেই নাগরিকত্ব নিয়ে নানা অস্পষ্টতা এবং আশঙ্কা তৈরি হচ্ছে সমাজের বৃহৎ অংশে। তিনি বলেন “SIR নামের এই পরিকল্পনা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার আরেকটা ফাঁদ। সিএএ-র নামে অনেকে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। এটা পুরোপুরি একটা ‘ইনকামের রাস্তা’। এই টাকা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছেও যাচ্ছে।”তিনি জানান, এর প্রতিবাদে আগামী ৫ নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসবেন তিনি। সাংবাদিক সম্মেলন থেকে তিনি ঘোষণা করেন, কোনও মতুয়ার নাম বাদ দেওয়া চলবে না। কারও নাম বাদ পড়লে তাঁরা মেনে নেবেন না।