Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Weather: কামব্যাক একেই বলে! ফের ১৪-র ঘরে কলকাতার তাপমাত্রা, ঠান্ডা থাকবে নতুন মাসেও

কলকাতায় ফের ১৪ ডিগ্রির ঘরে নামল পারদ, রাত ও ভোরে স্পষ্ট ঠান্ডার আমেজ। আবহাওয়াবিদদের মতে, নতুন মাসেও শহর ও রাজ্যে শীতের ছোঁয়া বজায় থাকবে।

Weather: কামব্যাক একেই বলে! ফের ১৪-র ঘরে কলকাতার তাপমাত্রা, ঠান্ডা থাকবে নতুন মাসেও

আবহাওয়া (প্রতীকী ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 27 January 2026 10:23

দ্য ওয়াল ব্যুরো: মাঘের শেষে দাঁড়িয়ে অনেকেই ভেবেছিলেন, এবছর বুঝি শীতের ইনিংস শেষ। দিনের বেলা রোদ ঝলমলে, উষ্ণ দুপুর—সব মিলিয়ে শহরজুড়ে তৈরি হয়েছিল ‘শীত বিদায়ে’র ভাবনা। কিন্তু সরস্বতী পুজোর (Saraswati Puja) পর থেকেই সেই ধারণায় জল ঢালতে শুরু করেছে আবহাওয়া। দিন যতই গরম থাকুক, রাত নামলেই ফের নেমে আসছে ঠান্ডা। ভোরবেলা বেরোলেই টের পাওয়া যাচ্ছে, কাঁপুনি এখনও পুরোপুরি যায়নি।

আলিপুর আবহাওয়া অফিস (Alipore Meteorological Department) এখনও আনুষ্ঠানিকভাবে ‘শীতের প্রত্যাবর্তন’ (Return of Winter) ঘোষণা না করলেও, সাম্প্রতিক তাপমাত্রার পরিসংখ্যান অন্য কথাই বলছে। কলকাতায় (Kolkata) গত শুক্রবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার তা আরও কমে দাঁড়ায় ১৪.১ ডিগ্রিতে। আবহাওয়াবিদদের মতে, এই তাপমাত্রা এই মরশুমের জন্য একেবারেই স্বাভাবিক (Normal Temperature), অস্বাভাবিক কিছু নয়।

বিশেষজ্ঞদের ধারণা, আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে তাপমাত্রার খুব একটা বড় ওঠানামা হবে না। কখনও পারদ সামান্য বাড়বে, কখনও একটু নামবে—এই ওঠানামার মধ্যেই শীতের হালকা ছোঁয়া বজায় থাকবে। অর্থাৎ রাত ও ভোরের ঠান্ডা এখনই বিদায় নিচ্ছে না।

এই মুহূর্তে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া মূলত শুষ্ক (Dry Weather)। অন্তত রবিবার পর্যন্ত কলকাতা, মেদিনীপুর (Midnapore), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad)—কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog) থাকতে পারে, তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে, রোদ উঠলেই শীতের আমেজ অনেকটাই কমে যাবে।

তবে উত্তরবঙ্গে (North Bengal) ছবিটা খানিক আলাদা। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar) এবং উত্তর দিনাজপুরে (North Dinajpur) ভোরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারে, ফলে সকালের দিকে যানবাহন চলাচলে সমস্যা হওয়ার আশঙ্কা থাকছেই।

এর পাশাপাশি ফের বৃষ্টি হতে পারে বলে মনে করছে আলিপুর। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) পাস করার সময় উত্তরবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় দু-এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় বৃষ্টির সঙ্গে হালকা তুষারপাত (Light Snowfall) হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মত বিশেষজ্ঞদের।


```