Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Weather Update: ফের নামছে রাতের পারদ, শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে! বাংলায় কি শীত ফিরছে?

বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের এক-দুটি অংশে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কালিম্পঙের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিংয়ের কয়েকটি অংশে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

Weather Update: ফের নামছে রাতের পারদ, শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে! বাংলায় কি শীত ফিরছে?

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 January 2026 18:10

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের শীতের আমেজ (West Bengal Weather Update)! যদিও আলিপুর আবহাওয়া দফতর এখনও আনুষ্ঠানিকভাবে ‘শীতের প্রত্যাবর্তন’ নিয়ে কোনও ঘোষণা করেনি, তবু সাম্প্রতিক তাপমাত্রার পরিসংখ্যান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে রাতের পারদ ধারাবাহিকভাবে নামছে।

মাঘ মাসের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Winter Update) যেখানে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল, সেখানে শুক্রবার তা নেমে আসে ১৪.৫ ডিগ্রিতে। গত শনিবার আরও কিছুটা কমে শহরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। এই মাত্রাকে এই সময়ের স্বাভাবিক বলেই ব্যাখ্যা করছে হাওয়া অফিস।

তাপমাত্রার পরিবর্তন

আবহবিদদের মতে, আপাতত রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় (Winter Update of West Bengal) বড় কোনও নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা নেই। পারদ অল্পবিস্তর ওঠানামা করবে - কখনও কিছুটা নামবে, কখনও সামান্য বাড়বে। তবে সামগ্রিকভাবে নিম্নমুখী প্রবণতাই বেশি স্পষ্ট।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়ার চরিত্রও আপাতত শুষ্কই থাকবে। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির (Rainfall Forecast) সম্ভাবনা নেই। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের এক-দুটি অংশে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কালিম্পঙের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিংয়ের কয়েকটি অংশে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে অবশ্য সম্পূর্ণ ভিন্ন ছবি। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া - সব জেলাতেই আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

শীতের নতুন ইনিংস

মাঘের শুরুতেই অনেকেই ভেবেছিলেন শীত বিদায় নিয়েছে। দিনের বেলায় উষ্ণতা বাড়ায় জ্যাকেট-সোয়েটার তুলে রাখার পরিস্থিতিও তৈরি হয়েছিল। কিন্তু সরস্বতী পুজোর সময় থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে। শুক্রবার ও শনিবার রাতের তাপমাত্রা কমায় নতুন করে শীতের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

উত্তরবঙ্গে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা কমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত, যার জেরে সকালের দিকে যান চলাচলে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন ভোর ও সকালের দিকে শীতের অনুভূতি বজায় থাকবে। ফলে এখনই শীতের পোশাক পুরোপুরি তুলে রাখার সময় আসেনি - এমনটাই মত বিশেষজ্ঞদের।


```