Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Weather: ফের ঝড়ো ব্যাটিং শীতের, হুহু করে নামল তাপমাত্রা! আবহাওয়া বদলের ইঙ্গিত?

সরস্বতী পুজোর পর ফের শীতের কামব্যাক, কলকাতা-সহ রাজ্যে দ্রুত নামছে পারদ। এটা কি আবহাওয়া বদলের ইঙ্গিত?

 Weather: ফের ঝড়ো ব্যাটিং শীতের, হুহু করে নামল তাপমাত্রা! আবহাওয়া বদলের ইঙ্গিত?

আবহাওয়া (ফাইল ছবি)

শেষ আপডেট: 26 January 2026 15:20

দ্য ওয়াল ব্যুরো: শীত বিদায় নিচ্ছে, এমনই ভেবেছিলেন অনেকে। মাঘের শুরুতেই কলকাতা ও আশপাশের জেলায় পারদ স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরে উঠে যায়। সকালে হালকা শীতের আমেজ থাকলেও, দিনের বেলায় জ্যাকেট-সোয়েটার তুলে রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সরস্বতী পুজোর সময় থেকেই সেই ছবিটা বদলাতে শুরু করেছে। শুক্রবার সরস্বতী পুজোর দিন কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪ ডিগ্রির ঘরে। শনিবার তা আরও খানিকটা কমে যাওয়ায় ফের প্রশ্ন উঠছে— রাজ্যে কি শীতের দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে?

এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) অবশ্য ‘শীতের প্রত্যাবর্তন’ নিয়ে নিশ্চিত কোনও ঘোষণা করেনি। তবে তথ্য বলছে, রাতের তাপমাত্রা ধারাবাহিকভাবে নিম্নমুখী। মাঘের শুরুতে যেখানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল ১৫-১৬ ডিগ্রির মধ্যে, সেখানে শুক্রবার তা আচমকা নেমে আসে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার আরও কমে শহরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১৪.১ ডিগ্রিতে, যা এই সময়ের স্বাভাবিক বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

শুধু রাত নয়, দিনের তাপমাত্রাতেও সামান্য পতন চোখে পড়েছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন আকাশ মূলত মেঘমুক্ত থাকবে। তবে ভোর ও সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। সারাদিনের তাপমাত্রা আপাতত ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।

সোমবার, ২৬ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। রাতভর ঠান্ডার অনুভূতি থাকলেও, দিনের বেলায় রোদ উঠলে কিছুটা স্বস্তি মিলবে। তবে রাজ্যজুড়ে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এর জেরে ভোরের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও একটু বেশি সতর্কতার। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar) এবং উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সব এলাকায় দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত। ফলে সকালের দিকে যান চলাচলে সমস্যা হওয়ার আশঙ্কা থাকছে। স্বস্তির খবর, উত্তর ও দক্ষিণবঙ্গ, কোথাও আপাতত বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্কই।

তাপমাত্রার হিসেব বলছে, শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে। রাজ্যের আর একমাত্র জায়গা যেখানে পারদ ১০ ডিগ্রির নীচে নেমেছে, তা হল নদিয়ার কল্যাণী (Kalyani)। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ঠান্ডার বিচারে রাজ্যে দ্বিতীয় স্থানে। উত্তরবঙ্গের কালিম্পং (Kalimpong) ও কোচবিহারে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

দক্ষিণবঙ্গেও ঠান্ডার প্রভাব স্পষ্ট। শনিবার বাঁকুড়ায় (Bankura) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি, শ্রীনিকেতনে (Sriniketan) ১১.৫, বহরমপুরে (Baharampur) ১১.৬, ক্যানিং (Canning) ১১, পানাগড়ে (Panagarh) ১১.২, আসানসোলে (Asansol) ১১.৩, ব্যারাকপুরে (Barrackpore) ১১ এবং ঝাড়গ্রামে (Jhargram) ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার উপকণ্ঠে দমদমের (Dumdum) পারদ নেমেছিল ১২.২ ডিগ্রিতে, আর সল্টলেকে (Salt Lake) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ছ’দিনে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ভোর ও সকালের দিকে শীতের আমেজ বজায় থাকবে। ফলে এখনই শীতের জামাকাপড় পুরোপুরি তুলে রাখার সময় আসেনি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। শীতের দ্বিতীয় ইনিংস আদৌ শুরু হবে কি না, তা সময়ই বলবে, তবে আপাতত পারদের নামা রাজ্যবাসীর নজর কাড়ছেই।


```