Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Weather Update: আবহাওয়ার বদল চলতি সপ্তাহেই, সরস্বতী পুজোয় কি জাঁকিয়ে শীতের দেখা মিলবে

কলকাতাতেও একই চিত্র। ভোর ও রাতে হালকা শীত থাকলেও, বেলা বাড়লেই গরম অনুভূত হবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও মালদার মতো জায়গায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 

Weather Update: আবহাওয়ার বদল চলতি সপ্তাহেই, সরস্বতী পুজোয় কি জাঁকিয়ে শীতের দেখা মিলবে

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 January 2026 09:21

দ্য ওয়াল ব্যুরো: আর একদিন, তারপরই সরস্বতী পুজো (Saraswati Puja)। আরও একটি উৎসবে মেতে ওঠার দিন। তবে আনন্দের মধ্যেই অনেকের মনেই প্রশ্ন, সরস্বতী পুজোর সকালে কি জাঁকিয়ে শীত (Kolkata Winter Update) উপভোগ করা যাবে? এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সরস্বতী পুজোর সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কুয়াশাময় আবহাওয়া (West Bengal Weather Update) থাকবে। তবে ভোর ও সকালের দিকে হালকা শীত অনুভূত হলেও কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই। বেলা বাড়তেই আবহাওয়া শুষ্ক ও উষ্ণ হয়ে উঠবে। ফলে দুপুর বা বিকেলের দিকে শীতের দাপট আর থাকবে না।

আবহাওয়া বদল ঘটবে

এই সপ্তাহেই বাংলার আবহাওয়ায় পরিবর্তনের (West Bengal Winter Update) ইঙ্গিত মিলছে। বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। তার প্রভাবেই শুক্রবারের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলে তা বেড়ে হতে পারে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি, সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে।

কুয়াশার দাপট

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং কোমোরিন এলাকায় ঘূর্ণায়মান বাতাস ও আপার এয়ার সার্কুলেশনের প্রভাবে দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে। তবে কুয়াশা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী কয়েক দিনে। ফলে পুজোর দিন ভিজে যাওয়ার আশঙ্কা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

শীত কি থাকবে

হঠাৎ করে শীতের দাপট কমে যাওয়ায় হতাশ শীতপ্রেমীরা। কেন এমন পরিস্থিতি, তার ব্যাখ্যাও দিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, ১৯ জানুয়ারি এবং ২১ জানুয়ারি - এই দু’দিনে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। সেই কারণেই রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়ছে। দক্ষিণের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে ভোর ও রাতের দিকেই মূলত শীত অনুভূত হবে, সকালের দিকে তুলনামূলকভাবে উষ্ণ আবহাওয়া থাকবে।

কলকাতাতেও একই চিত্র। ভোর ও রাতে হালকা শীত থাকলেও, বেলা বাড়লেই গরম অনুভূত হবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও মালদার মতো জায়গায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। যদিও পাহাড়ি এলাকায় এখনও ঠান্ডা থাকবে। ফলে এই সময়ে যাঁরা দার্জিলিং বা পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন, তাঁদের বিশেষ চিন্তার কারণ নেই।

সব মিলিয়ে সরস্বতী পুজোর সকালে হালকা শীত আর কুয়াশার আবহ থাকলেও, জাঁকিয়ে শীতের প্রত্যাবর্তন এখনই নয় - এটাই স্পষ্ট করে দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।


```