Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

এবার কলকাতা মাতাবে ঋষভের সেতার! কবে কোথায় পাবেন ‘সিতার ফর মেন্টাল হেলথ’ শোয়ের টিকিট?

ঋষভ রিখিরামের বহু প্রতীক্ষিত ‘সিতার ফর মেন্টাল হেলথ’ শো এবার কলকাতায়।

এবার কলকাতা মাতাবে ঋষভের সেতার! কবে কোথায় পাবেন ‘সিতার ফর মেন্টাল হেলথ’ শোয়ের টিকিট?

ঋষভ রিখিরাম

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 January 2026 21:38

দ্য ওয়াল ব্যুরো: এবার কলকাতাবাসীকে এক অনন্য অভিজ্ঞতার দিকে নিয়ে যেতে চলেছেন সেতারশিল্পী ঋষভ রিখিরাম (Rishabh Rikhiram)। কলকাতার বুকে আয়োজন হতে চলেছে তাঁর বিশেষ শো ‘সিতার ফর মেন্টাল হেলথ’ (Sitar for Mental Health)। নবীন প্রজন্মের শিল্পীদের মধ্যে ঋষভ রিখিরাম আজ এক পরিচিত ও জনপ্রিয় নাম। তাঁর সেতারের সুরে মুগ্ধ অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত অনুষ্ঠান। উল্লেখ্য, গত বছর মে মাসে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই শো (Kolkata Concert) হওয়ার কথা ছিল। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেন শিল্পী নিজেই। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী এপ্রিলেই কলকাতায় ফিরছে সেই শো।

আগামী ১২ এপ্রিল কলকাতায় মঞ্চস্থ হবে ঋষভ রিখিরামের ‘সিতার ফর মেন্টাল হেলথ’। এই অনুষ্ঠানের অগ্রিম টিকিট বুকিং শুরু হবে ৩০ জানুয়ারি থেকে। পাশাপাশি, ১ ফেব্রুয়ারি দুপুর ২টো থেকে শুরু হবে টিকিটের সাধারণ বিক্রি। শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন প্রান্তেও এই শো নিয়ে সফরে বেরোচ্ছেন ঋষভ।

এক কথায় বলতে গেলে, সুরের ঝরনা নিয়ে আগামী মার্চ থেকেই শুরু হচ্ছে তাঁর ভারত সফর। ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতিমনস্ক মানুষের কাছে পৌঁছে যেতে চান এই তরুণ সেতারশিল্পী। এই সফরের সূচনা হবে ১৫ মার্চ বেঙ্গালুরু থেকে। তালিকায় রয়েছে কলকাতা ছাড়াও মুম্বই, পুণে, জয়পুর, হায়দরাবাদ, চেন্নাই-সহ আরও একাধিক শহর।

প্রসঙ্গত, গত বছর মে মাসে শো বাতিল করার সময় ভারত-পাক সংঘাতের আবহে ব্যক্তিগত বা শৈল্পিক স্বার্থকে পিছনে রাখার বার্তা দিয়েছিলেন ঋষভ রিখিরাম। তিনি জানিয়েছিলেন, ‘শিল্প-সংস্কৃতি চলতেই থাকবে, কিন্তু মানবতা সবার আগে।’ সেই কঠিন সময়ে ঐক্যের ডাক দিয়েছিলেন শিল্পী। তাঁর কথায়, ‘মাতৃভূমি আগে। এটা দেশের পাশে থাকার সময়। একে-অপরের নিরাপত্তা নিশ্চিত করার সময়। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা…।’

দেশের সেনাজওয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঋষভ আরও বলেন, ‘ওঁদের জন্যই আমরা প্রতি রাতে শান্তিতে ঘুমোতে পারি। ওঁদের সাহস আমাদের আরও বিনয়ী করে তোলে।’


```