Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কলকাতায় হুহু করে বাড়ছে তাপমাত্রা! আজ থেকেই কি দক্ষিণবঙ্গে বিদায় নেবে শীত?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে শীতের বিদায় ইঙ্গিত, কুয়াশার সতর্কতা জারি উত্তর ও দক্ষিণবঙ্গে।

কলকাতায় হুহু করে বাড়ছে তাপমাত্রা! আজ থেকেই কি দক্ষিণবঙ্গে বিদায় নেবে শীত?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 January 2026 11:50

দ্য ওয়াল ব্যুরো: শীত ধীরে ধীরে বিদায়ের পথে। রবিবার এক ধাক্কায় স্বাভাবিকের উপরে উঠে গেল কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমেছে ঠান্ডার দাপট। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকটি জেলায় এখনও কুয়াশার সতর্কতা জারি রয়েছে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। গত বৃহস্পতিবার থেকে টানা পারদ নামছিল। সরস্বতী পুজোর দিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪ ডিগ্রির ঘরে। তবে রবিবার ফের ঊর্ধ্বমুখী হয় তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়া বজায় থাকবে।

তবে উত্তরবঙ্গে এখনও শীতের কামড় রয়েছে। রবিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙে পারদ ছিল ৯.৬ ডিগ্রি। দক্ষিণবঙ্গের শীতলতম এলাকা ছিল নদিয়ার কল্যাণী, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে (১১.৫), সিউড়িতে (১১.২), ব্যারাকপুরে (১২.২), পুরুলিয়ায় (১২.৪), ক্যানিংয়ে (১২.৬), বহরমপুরে (১২) এবং শ্রীনিকেতনে (১২.১) তুলনামূলক ভাবে ঠান্ডা কমেছে।

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব আরও বেশি হওয়ার আশঙ্কা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত।


```