Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দিল কমিশন, রবি থেকেই পঞ্চায়েত-সহ বিভিন্ন সরকারি অফিসে টাঙানো হবে

লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল ২৪ জানুয়ারির মধ্যেই তালিকা প্রকাশ করতে হবে, কার্যত সেই নির্দেশই মানল কমিশন।

SIR: লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দিল কমিশন, রবি থেকেই পঞ্চায়েত-সহ বিভিন্ন সরকারি অফিসে টাঙানো হবে

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 January 2026 21:58

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে লজিক্যাল ডিসক্রিপেন্সির (Logical Discrepancies) তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (ECI)। সুপ্রিম কোর্ট (Supreme Court) আগেই নির্দেশ দিয়েছিল ২৪ জানুয়ারির মধ্যেই তালিকা প্রকাশ করতে হবে, কার্যত সেই নির্দেশই মানল কমিশন। আগামিকাল অর্থাৎ রবিবার থেকেই পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসে সেই তালিকা টাঙানোর কাজ শুরু হবে। 

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কমিশনকে গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে সংশ্লিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার বা নির্দিষ্ট অফিস খুলতে হবে, যেখানে সাধারণ মানুষ নথি জমা দেবেন এবং আপত্তিও জানাতে পারবেন।

লজিক্যাল ডিসক্রিপেন্সির (Logical Discrepancies) তালিকা প্রকাশের দাবি বারবার উঠছিল বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) অভিযোগ করেন, ৫৮ লক্ষের নাম তো আগেই বাদ চলে গিয়েছে। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ১ কোটি ৩৬ লক্ষের নামের তালিকা তৈরি করা হয়েছে। সেই আবহেই শীর্ষ আদালত এই নির্দেশ দিয়ে কমিশনের জন্য 'ডেডলাইন' বেঁধে দেয়।

আজই ছিল তালিকা প্রকাশের শেষদিন। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও তালিকা প্রকাশ না হওয়ায় অনুমান করা হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হয়তো তালিকা প্রকাশ করতে পারবে না কমিশন।

এদিন বিকেলেই সিইও দফতর (CEO West Bengal) সূত্রেও জানা গিয়েছিল, "সফটওয়্যারের কাজ চলছে। নির্বাচন কমিশন ২৪ তারিখ বলেছে মানে এটা নয় যে আজকেই করতে হবে। আদালত কিছু তারিখ দেয়নি।" যদিও তার কয়েক ঘণ্টার মধ্যেই তালিকা দিল কমিশন। 

সুপ্রিম কোর্টের দেওয়া লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার নির্দেশে সন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেছিলেন,  "আমরা যে দাবি বারবার করে করে এসেছি, শুনানির সময় যে ডকুমেন্ট ভোটাররা জমা দিচ্ছে, তার রশিদও দিতে হবে। বিজেপির এসআইআর-এর খেলা শেষ।"

সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ এবং নির্বাচন কমিশনের নিজেরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি থাকা সত্ত্বেও দুপুর গড়িয়ে গেলেও ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র তালিকা প্রকাশ না হওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক। 

আগামিকাল থেকে তালিকা টাঙানোর কাজ শুরু হয়ে যাবে। এরপরই সাধারণ মানুষ জানতে পারবেন সেখানে তাঁদের নাম আছে কিনা এবং সেইমতো নথি জমা দেওয়া বা আপত্তিও জানাতে পারবেন। 


```