Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মহারাষ্ট্রের বিজেপি প্রার্থীর নাম বাংলার ভোটার তালিকায়! সুযোগ বুঝে কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল

তৃণমূলের দাবি, উজ্জ্বলা বুরুঙ্গলে নামে ওই মহিলা মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের বাসিন্দা। তাঁর নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় (Voter List) নথিভুক্ত রয়েছে।

মহারাষ্ট্রের বিজেপি প্রার্থীর নাম বাংলার ভোটার তালিকায়! সুযোগ বুঝে কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল

উজ্জ্বলা বুরুঙ্গলে

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 January 2026 14:22

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের ভোটার (Maharashtra), বাংলার (West Bengal) তালিকায় নাম— নতুন বিতর্কে তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘাত। বীরভূমের (Birbhum News) দুবরাজপুরে এক মহিলার নাম ঘিরে ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (TMC)।

তৃণমূলের দাবি, উজ্জ্বলা বুরুঙ্গলে নামে ওই মহিলা মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের বাসিন্দা। তাঁর নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় (Voter List) নথিভুক্ত রয়েছে। শুধু তাই নয়, ২০২৬ সালের নাসিক জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে অভিযোগ। অথচ সেই উজ্জ্বলা বুরুঙ্গলের নামই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার ১৯৪ নম্বর বুথের ২০২৫ সালের ভোটার তালিকায়।

এখানেই শেষ নয়। তৃণমূলের আরও অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সময় উজ্জ্বলা বুরুঙ্গলে এনামুরেশন ফর্মও জমা দিয়েছেন। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে শুনানির নোটিসও পেয়েছেন তিনি। অর্থাৎ, প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তাঁর নাম বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছে বলে দাবি শাসক দলের।

এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে। শাসক দলের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ভোটারদের অনৈতিক উপায়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানোর পরিকল্পিত চেষ্টা চলছে। ভোটার তালিকার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করতেই এই ধরনের ‘বহিরাগত’ নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ।

তৃণমূল নেতৃত্বের মতে, ভোটার তালিকায় এমন অনিয়ম গণতন্ত্রের জন্য বিপজ্জনক। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপও দাবি করেছে তারা। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভোটার তালিকা সংশোধনকে ঘিরে রাজ্য রাজনীতিতে যখন ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে, তখন এই অভিযোগ নতুন করে রাজনৈতিক সংঘাত আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, তালিকায় নাম বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম পূরণ করতে হয়। নিজের নাম অন্য জায়গায় ট্রান্সফার করাতে হলেও একাধিক নথি জমা দিতে হয়।

এখন রাজ্যে এসআইআরের জন্য মোট ১ কোটি ২৬ লক্ষ ভোটারের শুনানি চলছে। এই শুনানিপর্বে কমিশনের নজরে পড়েছে, অনেক ভোটারের ১৩টির বাইরেও অন্য নথি জমা পড়েছে। কমিশনের একটি সূত্রে খবর, অনেক জায়গায় দেখা গিয়েছে ব্যাঙ্কের পাশবই, রেশন কার্ড, রান্নার গ্যাসের বই, জব কার্ড-সহ ১৩টির বাইরে নথি জমা নেওয়া হয়েছে।


```