Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জাতীয় কন্যাশিশু দিবসে মেয়েদের ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর, মনে করালেন একাধিক প্রকল্পের কথা

তাঁর কথায়, বাংলা ও ভারতের প্রতিটি কন্যাসন্তান সমাজের ভবিষ্যৎ রূপকার। শুধু একটি দিনে নয়, সারা বছর জুড়েই বাংলায় মেয়েদের উদযাপন ও ক্ষমতায়নের কাজ চলে বলে স্পষ্ট করে জানালেন তিনি।

জাতীয় কন্যাশিশু দিবসে মেয়েদের ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর, মনে করালেন একাধিক প্রকল্পের কথা

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 January 2026 11:26

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় কন্যাশিশু দিবসে (National Girl Child Day) বাংলার মেয়েদের উদ্দেশে ভালবাসা, আশীর্বাদ এবং প্রতিশ্রুতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, বাংলা ও ভারতের প্রতিটি কন্যাসন্তান সমাজের ভবিষ্যৎ রূপকার। শুধু একটি দিনে নয়, সারা বছর জুড়েই বাংলায় মেয়েদের উদযাপন ও ক্ষমতায়নের কাজ চলে বলে স্পষ্ট করে জানালেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাজ্য সরকারের (State Govt) একের পর এক প্রকল্পের কথা, যা একটি মেয়ের জন্ম থেকে শুরু করে শিক্ষা, আত্মনির্ভরতা এবং সামাজিক সুরক্ষার প্রতিটি ধাপে পাশে দাঁড়ায়। তাঁর কথায়, এই যাত্রার সূচনা হয় কন্যাশ্রী প্রকল্প দিয়ে - যা আজ আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ও পুরস্কৃত। মেয়েদের শিক্ষা বজায় রাখা এবং  বাল্যবিবাহ রোধ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্পের মাধ্যমে গত কয়েক বছরে প্রায় এক কোটি মেয়েকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যাতে তারা স্কুল ও কলেজের পড়াশোনা চালিয়ে যেতে পারে।

তিনি এও দাবি করেন, শিক্ষার পথে এগোতে আরও সহায়ক হয়েছে সবুজ সাথী প্রকল্প। স্কুলে যাতায়াত সহজ করতে প্রত্যেক ছাত্রীকে দেওয়া হয়েছে সাইকেল। পাশাপাশি শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, তরুণের স্বপ্নের মতো একাধিক প্রকল্পের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বিনামূল্যের পাঠ্যবই, স্কুলের পোশাক, জুতো, মিড-ডে মিল - সব মিলিয়ে মেয়েদের পড়াশোনার পথে আর্থিক বাধা দূর করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী এও মনে করিয়ে দেন, বিয়ের সময়েও মেয়েদের পাশে রয়েছে রাজ্য। রূপশ্রী প্রকল্পে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয় নববধূকে। আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়ে রাজ্যের ২.২১ কোটি মহিলা নিয়মিত মাসিক আর্থিক সহায়তা পাচ্ছেন, যা তাঁদের অর্থনৈতিক স্বনির্ভরতার বড় ভিত্তি বলে দাবি সরকারের।

একই সঙ্গে, পরিবারের কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ডের মাধ্যমে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাচ্ছে গোটা পরিবার।

মুখ্যমন্ত্রী বলেন, আজ বাংলার মেয়েরা বিজ্ঞান গবেষণাগার থেকে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চ - সব ক্ষেত্রেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। তাঁদের জন্য এমন একটি পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে তারা ভয়হীনভাবে শ্বাস নিতে পারে, নির্ভয়ে শিখতে পারে এবং সাহসের সঙ্গে নেতৃত্ব দিতে পারে।


```