Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আশুতোষ–শ্যামাপ্রসাদ–যোগমায়া মিলিয়ে পৃথক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে রাজি মমতা বন্দ্যোপাধ্যায়

আশুতোষ কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ ও যোগমায়া দেবী কলেজ— এই তিনটি কলেজ নিয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাবে সম্মতি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আশুতোষ–শ্যামাপ্রসাদ–যোগমায়া মিলিয়ে পৃথক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে রাজি মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 January 2026 14:20

রফিকুল জামাদার

আশুতোষ কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ ও যোগমায়া দেবী কলেজ— এই তিনটি কলেজ নিয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাবে সম্মতি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সরস্বতী পুজো (Saraswati Puja) উপলক্ষে যোগমায়া দেবী কলেজে এসে মুখ্যমন্ত্রী এই প্রস্তাবের কথা জানান। সব কিছু ঠিকঠাক থাকলে বিধানসভা ভোটের পর বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আশুতোষ কলেজের অধ্যক্ষের পাশাপাশি শ্যামাপ্রসাদ কলেজ ও যোগমায়া দেবী কলেজের অধ্যক্ষকেও বিষয়টি অবগত করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন তিনি পৃথক বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে রাজি। এবং কাজরী বন্দ্যোপাধ্যায়ের মারফত তিন কলেজের অধ্যক্ষরা যেন এ ব্যাপারে লিখিত প্রস্তাব পাঠান।

আশুতোষ কলেজের অধ্যক্ষ ড. মানস কবি বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের গ্রুপ অফ কলেজের প্রাক্তনী। তিনি রাজ্যের অভিভাবক। উনি আসাতে আমরা তিন কলেজের সকল সদস্য এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই মিলে আমরা খুব খুশি হয়েছি। কিন্তু আজকের একটা অন্য ব্যাপার। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে যেহেতু উনি আমাদের প্রাক্তনী, আমরা বলেছিলাম যে তিন কলেজ মিলিয়ে একটা বিশ্ববিদ্যালয় উপহার দেন। আজকে তিনি জানালেন, সামনে ভোট। তাই অ্যাসেম্বলি করা যাবে না। তো উনি বিষয়টা ভোটের পর করে দেবেন বলে আশ্বস্ত করেছেন। বলেছেন যে নিশ্চয়ই এটা তিনি দেখবেন।"

তিনি বলেন, "শতাব্দী প্রাচীন আমাদের আশুতোষ গ্রুপ অফ কলেজ। মুখ্যমন্ত্রী সত্যিই আমাদের কথা ভাবেন। আপাতত আমরা একটা প্রস্তাবনা পাঠাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের নামকরণ কী হবে না হবে, সেটা উনি যা ঠিক করবেন  তাই হবে।"

এ ব্যাপারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজের অধ্যক্ষ ড. অপূর্ব চক্রবর্তী বলেন, "আশুতোষ কলেজ, যোগমায়া দেবী কলেজ ও শ্যামাপ্রসাদ কলেজ, একটাই পরিবার। উৎসবের মধ্যে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়েছি, সেটা আমাদের এবং আমাদের ছাত্র-ছাত্রীদের কাছে বার্তা পাওয়া। আমরা তিন কলেজই একসঙ্গে বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবে স্বাক্ষর করেছি। আশুতোষ কলেজের অধ্যক্ষ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমি পাশে ছিলাম। এটা অনেক বড় পাওনা।"


```