Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রাজ্যের মুসলমানদের সবথেকে বড় অভিশাপ দিয়েছেন মমতাই', দলের প্রতিষ্ঠা দিবসে বোঝালেন নওসাদ

নিজের বক্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে নওসাদ যুবভারতীতে হওয়া মেসি-কাণ্ডের উদাহরণও টানেন। তিনি বলেন, যেভাবে মানুষ টাকা দিয়ে টিকিট কেটে যুবভারতীতে ঢুকেও মেসিকে দেখতে পাননি, ঠিক তেমনই ওবিসি সার্টিফিকেট হাতে নিয়ে পরীক্ষার ফর্ম ফিলআপ করা, লিখিত পরীক্ষায় পাশ করা, এমনকি ভাইভা উৎরেও চাকরি পাওয়া যাবে না। 

'রাজ্যের মুসলমানদের সবথেকে বড় অভিশাপ দিয়েছেন মমতাই', দলের প্রতিষ্ঠা দিবসে বোঝালেন নওসাদ

নওসাদ সিদ্দিকী এবং মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 January 2026 16:22

দ্য ওয়াল ব্যুরো: আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে (ISF Foundation Day) শহিদ মিনার চত্বরে আয়োজিত সভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের (TMC Govt) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী (Naushad Siddique)। তাঁর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের প্রসঙ্গ তুলে নওসাদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুসলমানদের জন্য সবচেয়ে বড় যে ‘অভিশাপ’ তৈরি করেছেন, তা হল ওবিসি সার্টিফিকেট (OBC Certificate)।

সাম্প্রতিক মাসগুলিতে ওবিসি সার্টিফিকেট ইস্যুতে রাজ্য জুড়ে যে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রসঙ্গ টেনেই নওসাদ তাঁর বক্তব্য রাখেন। উল্লেখ্য, ২০২৪ সালে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) এক নির্দেশে ২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল হয়ে যায়। এর জেরে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট কার্যত অকার্যকর হয়ে পড়ে। এই সিদ্ধান্তের পর থেকেই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি। এ বার সেই ইস্যুতেই প্রকাশ্যে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন আইএসএফ নেতা।

নওসাদের বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুসলমানদের (Minority) সবচেয়ে বড় অভিশাপ দিয়েছেন - ওবিসি সার্টিফিকেট (OBC Certificate)। তাঁর দল বারবার দলিত, জনজাতি ও সংখ্যালঘু সমাজকে নতুন নতুন অভিশাপ উপহার দেয়।” তাঁর দাবি, ওবিসি সার্টিফিকেট এখন শুধু কাগজে-কলমে রয়েছে। বাস্তবে এই সার্টিফিকেট কোনও কাজেই লাগবে না। বাড়িতে তুলে রাখাই এর ভবিষ্যৎ।

নিজের বক্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে নওসাদ যুবভারতীতে হওয়া মেসি-কাণ্ডের (Yuba Bharati Lionel Messi GOAT Tour) উদাহরণও টানেন। তিনি বলেন, যেভাবে মানুষ টাকা দিয়ে টিকিট কেটে যুবভারতীতে ঢুকেও মেসিকে দেখতে পাননি, ঠিক তেমনই ওবিসি সার্টিফিকেট হাতে নিয়ে পরীক্ষার ফর্ম ফিলআপ করা, লিখিত পরীক্ষায় পাশ করা, এমনকি ভাইভা উৎরেও চাকরি পাওয়া যাবে না। তাঁর অভিযোগ, এই গোটা গন্ডগোলের জন্য সরাসরি দায়ী রাজ্যের তৃণমূল সরকার।

এখানেই থামেননি নওসাদ। ভুয়ো এসসি ও এসটি সার্টিফিকেট (Fake SC-ST Certificate) নিয়েও তিনি তীব্র অভিযোগ তোলেন। তাঁর দাবি, ভুয়ো শংসাপত্রের কারণে প্রকৃত দলিত ও জনজাতি সম্প্রদায়ের মানুষ চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তৃণমূল সরকারের বিরুদ্ধে সব অংশের মানুষকে একজোট হয়ে প্রতিবাদে নামার আহ্বান জানান আইএসএফ নেতা।

নওসাদের বক্তব্য অনুযায়ী, এই লড়াই শুধু একটি সার্টিফিকেট বা একটি ইস্যুর নয়। তাঁর কথায়, “এই অন্যায়ের বিরুদ্ধে মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃণমূল সরকারকে উৎখাত করার লড়াইয়ে নামতেই হবে।” শহিদ মিনারের সভা থেকে এই আহ্বান দিয়েই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের পারদ চড়াল আইএসএফ।


```