Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু,কলকাতা-হাওড়া যাতায়াতে বড় ভোগান্তি

রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ও হাওড়ার মধ্যে যান চলাচল হবে বিকল্প পথে।

রবিবার টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু,কলকাতা-হাওড়া যাতায়াতে বড় ভোগান্তি

দ্বিতীয় হুগলি সেতু

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 January 2026 08:45

দ্য ওয়াল ব্যুরো: এ বার টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) বা বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ, ২৫ জানুয়ারি (রবিবার) ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে হাওড়া সিটি পুলিশ।

সেতু বন্ধ থাকায় কলকাতা ও হাওড়ার মধ্যে চলাচলকারী সমস্ত যানবাহনকে নির্ধারিত ঘুরপথ ব্যবহার করতে হবে। উল্লেখ্য, এর আগেও গত ১৪ ডিসেম্বর রক্ষণাবেক্ষণের কারণে ৮ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু।

হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের অধীনে দ্বিতীয় হুগলি সেতুর কেবল বদলের কাজ চলছে। সেই কাজের অংশ হিসেবেই রবিবার ফের সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতামুখী যানবাহন:
হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু ও বালি ব্রিজ ব্যবহার করে কলকাতায় প্রবেশ করতে হবে। কোলাঘাট থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসা মালবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে ধূলাগড়, নিবড়া, সলপ, পাকুরিয়া, বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝের CCR ব্রিজ দিয়ে কলকাতায় ঢুকবে। ডানকুনির দিক থেকে কলকাতামুখী মালবাহী গাড়িও নিবেদিতা সেতু ব্যবহার করবে।

হাওড়ামুখী যানবাহন:
কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু দিয়ে যাবে। হাওড়া থেকে কোলাঘাটমুখী যাত্রিবাহী গাড়ি কাজিপাড়া, জিটি রোড, ব্যাতাইতলা, আন্দুল রোড, আলমপুর হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে উঠবে। এ ছাড়াও কোনও এক্সপ্রেসওয়ে, নিবড়া ও অঙ্কুরহাটি হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরেও যাতায়াত করা যাবে।

ডানকুনিগামী যানবাহন:
ড্রেনেজ ক্যানাল রোড (শৈলেন মান্না সরণি), শানপুর, হাওড়া আমতা রোড (পুরনো বম্বে রোড) ধরে ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে CCR ব্রিজ ব্যবহার করে মাইতি পাড়ার দিকে যাবে। এ ছাড়াও কাজিপাড়া, জিটি রোড, ফোরশোর রোড, সালকিয়া ও বালি হয়ে মাইতি পাড়ায় পৌঁছনো যাবে।


```