Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শীত বিদায়ের পালা শুরু! রবিবার থেকেই তাপমাত্রার পারদ বাড়বে, ইঙ্গিত হাওয়া অফিসের

শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। সকাল ও ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। 

শীত বিদায়ের পালা শুরু! রবিবার থেকেই তাপমাত্রার পারদ বাড়বে, ইঙ্গিত হাওয়া অফিসের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 January 2026 09:33

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর (Saraswati Pujo 2026) পরেও রাজ্যজুড়ে শীতের আমেজ (West Bengal Winter Update) এখনও বেশ টানটান। শনিবার সকালেও কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা আর ঠান্ডা হাওয়ায় শীতের দাপট স্পষ্ট (West Bengal Weather Update)। তবে আলিপুর আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী, এই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়ায় বদলের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে।

আলিপুর সূত্রে জানা গেছে, শনিবার কলকাতা (Kolkata Wnter Update) ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। সকাল ও ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে আপাতত বড় কোনও অস্বস্তিকর পরিস্থিতির ইঙ্গিত নেই। ভোরের দিকে কুয়াশা (Foggy Weather) থাকলেও বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে, পাকিস্তান ও জম্মু-কাশ্মীর এলাকায় সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ধীরে ধীরে পূর্ব দিকে সরে আসছে। আগামী ২৬ জানুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে পারে, যার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তাপমাত্রা বাড়লেও জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে শীতের আমেজ পুরোপুরি বিদায় নেবে না বলেই মত হাওয়া অফিসের।

অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্র দক্ষিণবঙ্গের থেকে অনেকটাই আলাদা। সেখানে আপাতত শীতের কোনও রেহাই নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী পাঁচ থেকে ছয় দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। সমতলের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করলেও তা এখনই গরমে রূপ নেবে না। আগামী সপ্তাহজুড়ে ধীরে ধীরে পারদ চড়লেও শীতের হালকা আমেজ বজায় থাকবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সকালের দিকে ঠান্ডা ও কুয়াশার অনুভূতি থাকবে বলেই অনুমান।

সব মিলিয়ে বলা যায়, শীত এখন শেষের পথে হলেও একেবারে বিদায় নিতে এখনও কিছুটা সময় লাগবে। দক্ষিণবঙ্গে উষ্ণতার ইঙ্গিত মিললেও, উত্তরবঙ্গবাসীর জন্য শীতের স্পেল আরও কয়েকদিন স্থায়ী হতে চলেছে।


```