Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগপত্র দেওয়া হচ্ছে না কেন? হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি

শূন্যপদ থাকা সত্ত্বেও মৌসুমী মণ্ডলকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না কেন, তার সুনির্দিষ্ট কারণ জানাতে বলা হয়েছে কমিশনকে।

শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগপত্র দেওয়া হচ্ছে না কেন? হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 June 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ কেন বন্ধ? স্কুল সার্ভিস কমিশনের (SSC) ভূমিকা নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)এই সংক্রান্ত এক মামলার শুনানিতেআদালতের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় এসএসসিকে।

আদালত সূত্রে খবর, ২০১৬ সালে নবম-দশম শ্রেণির কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা এবং উচ্চ প্রাথমি, উভয় পরীক্ষায় সফল হন মৌসুমী মণ্ডল। নবম-দশম শ্রেণিতে চাকরিতে যোগ দেওয়ার পর, ২০২২ সালে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার জন্য তৈরি হওয়া সুপারনিউমারারি পদের জন্য তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু সে সময় তিনি কর্মরত থাকায় ওই পদে যোগ দিতে পারেননি।

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর নবম-দশম শ্রেণির চাকরি বাতিল হয়। এর পর তিনি এসএসসি-র কাছে কর্মশিক্ষার শূন্যপদে পুনরায় নিয়োগের আবেদন করেন। দীর্ঘ প্রতীক্ষার পর সাড়া না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মৌসুমী।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে, মৌসুমীর আইনজীবী আশিস কুমার চৌধুরী অভিযোগ করেন, এসএসসি-র গাফিলতিতে তাঁর মক্কেলের চাকরি হাতছাড়া হয়েছে। তাঁর দাবি, কর্মশিক্ষার শূন্যপদে মৌসুমী মণ্ডলকে নিয়োগ দেওয়া ন্যায়সঙ্গত।

এসএসসি-এর আইনজীবী আদালতে জানান, সংশ্লিষ্ট প্যানেলের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালে এবং মামলার নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ রয়েছে। তবে বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন, “প্যানেল ২০২০ সালে শেষ হলে ২০২২ সালে কাউন্সেলিং হল কী ভাবে?”
এই বিষয়ে আগামী ১৪ জুলাইয়ের মধ্যে এসএসসি-কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শূন্যপদ থাকা সত্ত্বেও মৌসুমী মণ্ডলকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না কেন, তার সুনির্দিষ্ট কারণ জানাতে বলা হয়েছে কমিশনকে।

পর্যবেক্ষকদের অনেকের মতে, আইনজটের কারণে মৌসুমীর মতো অনেক চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ ঝুলে আছে। এসএসসি-র এই অচলাবস্থা নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ কি পরিস্থিতির পরিবর্তন ঘটাবে, এখন সেদিকেই তাকিয়ে সবাই।


```