Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রেশনে খাদ্যশস্য বাড়ছে, উপকৃত হবে বড় পরিবার, উদ্যোগী রাজ্য

রেশনে খাদ্যশস্য বাড়ছে, উপকৃত হবে বড় পরিবার, উদ্যোগী রাজ্য

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 June 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের রেশন গ্রাহকদের (Ration Card Holder) জন্য সুখবর। পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে, রেশন থেকে বাড়তি খাদ্যশস্য দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের খাদ্যদফতর (Food Department)।

 অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় থাকা এমন পরিবারগুলির খাদ্য চাহিদা পূরণ হচ্ছে না বলে দফতর মনে করছে। তাই এবার বড় পরিবারগুলিকে আরও বেশি পরিমাণ খাদ্যশস্য দেওয়ার জন্য (large families will benefit) নতুন প্রস্তাব কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

খাদ্য দফতরের প্রস্তাব অনুযায়ী, ১০ জনের বেশি সদস্য থাকা পরিবারগুলিকে দু’টি ভাগে ভাগ করার পরিকল্পনা রয়েছে। কিছু সদস্যকে অন্য কোনও রেশন প্রকল্পের আওতায় স্থানান্তর করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে তাঁদের দুটি ভাগে ভাগ করা হলে আগের তুলনায় বেশি খাদ্য দ্রব্য পাবেন।

বর্তমানে, অন্ত্যোদয় কার্ডধারী পরিবারগুলি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য পায়। এই বরাদ্দ সদস্য সংখ্যার উপর নির্ভর করে না। অন্যদিকে, খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা সাধারণ রেশন গ্রাহকরা মাসে মাথাপিছু ৫ কেজি চাল বা গম পান। খাদ্য দফতরের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বড় পরিবারগুলির খাদ্য সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, রেশন গ্রাহকদের কার্ডের সঙ্গে কেওয়াইসি সংযুক্তিকরণে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। প্রশাসনের হিসেবে, রাজ্যের ৯৭.৩৭ শতাংশ রেশন গ্রাহকের ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে।

খাদ্য দফতর সূত্রের খবর, পরিবারে এক সদস্য থাকা তিন লক্ষের বেশি অন্ত্যোদয় কার্ড ইতিমধ্যেই বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া, ই-কেওয়াইসি (eKYC) না করানো রেশন গ্রাহকদের কার্ড নিষ্ক্রিয় করার ক্ষেত্রেও আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে খাদ্য দফতরের তরফে পরিষ্কার ভাবে জানানো হয়েছে, প্রকৃত গ্রাহকদের কার্ড নিষ্ক্রিয় করা যাবে না। বিশেষ করে, বয়সজনিত সমস্যা বা অসুস্থতার কারণে যাঁরা ই-কেওয়াইসি করাতে পারেননি, তাঁদের জন্য দ্রুত বিশেষ ব্যবস্থা নিতে হবে।


```