Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এবার মিড ডে মিলের 'স্বাদ' পাবে পথ কুকুররাও, বড় উদ্যোগ রাজ্যের শিক্ষা দফতরের

 এই পদক্ষেপগুলি বাস্তবায়িত হলে পড়ুয়ারা যেমন কুকুরের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে, তেমনই তারা শিখবে আশেপাশের প্রাণীদের যত্ন নেওয়ার গুরুত্বও।

 এবার মিড ডে মিলের 'স্বাদ' পাবে পথ কুকুররাও, বড় উদ্যোগ রাজ্যের শিক্ষা দফতরের

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 23 June 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে স্কুলের মিড ডে মিলের (Mid-day Meal) ভাগ থুড়ি স্বাদ পাবে পথ কুকুররাও (Street Dogs)। নাহ, উচ্ছিষ্টাংশ নয়, রান্না করা খাবারই দেওয়া হবে পথ কুকুরদের। 

একই সঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দফতরের সঙ্গে সমন্বয় করে কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণের ব্যবস্থা করা হবে। আর এই পুরো কর্মকাণ্ড সম্পন্ন হবে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর ও ‘পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন’ এর উদ্যোগে (State Education Department)।

সম্প্রতি এ ব্যাপারে রাজ্যের শিক্ষা দফতরের তরফে প্রতিটি জেলার শিক্ষা আধিকারিকদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানেই এগুলি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পথকুকুরদের একবেলা খাওয়া ও তাদের শুশ্রূষার আবেদন জানিয়ে সম্প্রতি কেন্দ্রের শিক্ষামন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিলেন সমাজকর্মী ও পশুপ্রেমী মেনকা গান্ধী। এবার মেনকার সেই অনুরোধে সাড়া দিল বাংলা।

জানা যাচ্ছে, শুধু সমাজ কর্মীর চিঠিই নয়, এর পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সম্প্রতি রাজ্যের বেশ কিছু জেলায় স্কুলপড়ুয়াদের ওপর কুকুরের হামলার খবর সামনে এসেছে। বহু স্কুলের আশপাশে থাকা পথকুকুরদের নিয়ে উদ্বেগ বেড়েছে। অনেকের মতে, এরপরই স্কুল পড়ুয়াদের সুরক্ষায় পথ কুকুরদের খাওয়ার ব্যবস্থা করা হল। 

রাজ্যের শিক্ষা দফতরের আধিকারিকদের মতে, এই পদক্ষেপগুলি বাস্তবায়িত হলে পড়ুয়ারা যেমন কুকুরের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে, তেমনই তারা শিখবে আশেপাশের প্রাণীদের যত্ন নেওয়ার গুরুত্বও।


```