Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কলেজে ভর্তির পোর্টালে আদালতের নির্দেশ অমান্য! ওবিসি সংক্রান্ত নয়া বিতর্ক

 কলেজে ভর্তি পোর্টালের এই অনিয়ম নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিষয়টি পরবর্তী শুনানিতে আরও স্পষ্ট হবে বলে ধারণা।

কলেজে ভর্তির পোর্টালে আদালতের নির্দেশ অমান্য! ওবিসি সংক্রান্ত নয়া বিতর্ক

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 June 2025 17:33

দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল। কলেজে ভর্তির পোর্টালে (College admission portal) এখনও ওবিসি-এ এবং ওবিসি-বি পৃথক ভাবে উল্লেখ রয়েছে। 

মামলাকারীর বক্তব্য, আদালতের নির্দেশ অনুসারে ২০১০ সালের আগে ওবিসি শংসাপত্রে কোনও শ্রেণিবিন্যাস ছিল না। তা সত্ত্বেও পোর্টালে বিভাজন দেখানো হয়েছে।

সোমবার মামলাকারীর আইনজীবী কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন। দ্রুত শুনানির আবেদন জানানো হলেও বিচারপতি জানিয়েছেন, মঙ্গলবার ফের বিষয়টি উপস্থাপন করতে হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে শুনানির বিষয়ে।

উল্লেখযোগ্যভাবে, ওবিসি-এ এবং ওবিসি-বি সংক্রান্ত রাজ্যের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই হাইকোর্ট স্থগিত করেছে। অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে।

মামলাকারী পক্ষের মতে, ২০১০ সালের আগে বৈধ ওবিসি তালিকায় মাত্র ৬৬টি জনগোষ্ঠী ছিল। তবে ২০১০ সালের পর যুক্ত হওয়া জনগোষ্ঠীগুলির শংসাপত্র আদালতের নির্দেশে বাতিল করা হয়েছে। তাই বর্তমান বিভাজন আইনানুগ নয়।

ওবিসি মামলার প্রেক্ষিতে নিয়োগ ও ভর্তির মতো প্রক্রিয়া থমকে থাকার দাবি করেছে রাজ্য। তবে আদালত জানায়, নির্দেশ ঠিকভাবে মানা হলে এমন সমস্যা হওয়ার কথা নয়। কলেজে ভর্তি পোর্টালের এই অনিয়ম নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিষয়টি পরবর্তী শুনানিতে আরও স্পষ্ট হবে বলে ধারণা।


```