Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ছাব্বিশের ভোটে ময়নায় বিজেপির হয়ে লড়বে কে! প্রার্থী ঘোষণার আগেই নাম জানিয়ে দিলেন দিন্দা

তবে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে, দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি ছাড়াই এভাবে প্রার্থীপদ ঘোষণা কি আদৌ শোভনীয়?

ছাব্বিশের ভোটে ময়নায় বিজেপির হয়ে লড়বে কে! প্রার্থী ঘোষণার আগেই নাম জানিয়ে দিলেন দিন্দা

অশোক দিন্দা।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 October 2025 14:10

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬-র বিধানসভা (Assembly Election) ভোটের বাকি এখনও কয়েক মাস। কিন্তু রাজনৈতিক পারদ এখনই চড়ছে মেদিনীপুর থেকে মালদহ। প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি কোনও দলই। তবে তার আগেই কার্যত নিজের প্রার্থীপদ ঘোষণা করে দিলেন ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় পেসার অশোক দিন্দা (Ashoke Dinda)।

রবিবার ময়নাতে বিজেপির (BJP , Moyna) বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দাঁড়িয়ে দিন্দা বলেন, “৯৯.০০৯ শতাংশ আমি-ই দাঁড়াব।” মঞ্চে তাঁর এই মন্তব্যে মুহূর্তে হাততালিতে ফেটে পড়েন উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা।

দিন্দা আরও জানান, “গত সাড়ে চার বছর ধরে ময়না বিধানসভাতেই পড়ে আছি। মানুষের জন্যই কাজ করেছি। বিজেপি কাকে দাঁড় করাবে সেটা বলা কঠিন, কিন্তু আমি আপনাদের বলছি—ময়নাতেই আবার নামবে দিন্দার ‘পলিটিক্যাল ইয়র্কার’!”

রাজ্য রাজনীতিতে এবার বড় অস্ত্র হয়ে উঠতে পারে এসআইআর বা Special Intensive Revision। সেই নিয়েও মন্তব্য করেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, “এসআইআর-এ ৮০ লক্ষ থেকে ১ কোটি নাম বাদ যাবে। আর সেটা হলে তৃণমূল দুমড়ে-মুচড়ে পড়বে।”

এদিকে শনিবারই সাঁইথিয়ায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন লীলাবতি সাহার নাম। অর্থাৎ একদিকে যখন দল এখনও প্রার্থী ঠিক করেনি, তখন ময়না এবং সাঁইথিয়া—দুই কেন্দ্রেই দুই প্রভাবশালী নেতা নিজেদের ‘পছন্দের প্রার্থী’ ঘোষণায় অনেকটাই এগিয়ে গেলেন!

তৃণমূল অবশ্য অশোক দিন্দার এই ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ। তবে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে, দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি ছাড়াই এভাবে প্রার্থীপদ ঘোষণা কি আদৌ শোভনীয়? সময়েই মিলবে সদুত্তর।


```