Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

শ্যামাপোকার ক্যালেন্ডার গুলিয়ে গেল খামখেয়ালি আবহাওয়ায়, দীপাবলির এত আলোতেও তারা ভ্যানিশ

শ্যামাপোকা হারিয়ে গেলে হয়তো পুজোর আলো আরও উজ্জ্বল লাগবে, কিন্তু তার সঙ্গে নিভে যাবে এক টুকরো শৈশব, এক সময়ের অচেনা নস্টালজিয়া। নয় কি?

শ্যামাপোকার ক্যালেন্ডার গুলিয়ে গেল খামখেয়ালি আবহাওয়ায়, দীপাবলির এত আলোতেও তারা ভ্যানিশ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 October 2025 12:36

সুমন বটব্যাল

কাশফুল ছাড়া দুর্গাপুজো (Durga Puja) কল্পনা করা যায়? যায় না। তেমনই কালীপুজোর (Kali Puja) সন্ধে যেন অপূর্ণ থেকে যায় শ্যামাপোকা (Green Leafhopper) না থাকলে! কালীপুজোর প্যান্ডেলেও বাজত আশা ভোঁসলের গান, কাচ পোকা, শ্যামা পোকা, পোকার নানান জাতি..।  

একসময়ে লক্ষ্মীপুজো পেরোলেই সন্ধেবেলা ঘরে আলো জ্বালানো মানেই যুদ্ধ ঘোষণা! শহর-গ্রামের রাস্তা, ঘাটে, ঘরে ঝাঁকে ঝাঁকে শ্যামলা বর্ণের এই পোকার মধ্যে যেন আলোয় বসার প্রতিযোগিতা শুরু হয়ে যেত! আলোর নেশায় ঝাঁপিয়ে পড়ত হাজার হাজার ‘গ্রিন লিফহপার’। তাদের ঠেকাতে বাড়ি জুড়ে নিমপাতা, দেবদারুর ডাল, টাঙানো মশারি- তবুও নিস্তার মিলত না! চপ, চাউমিন, খিচুড়ি— সবেতেই ওদের অনিচ্ছাকৃত উপস্থিতি ছিল অনিবার্য!

কিন্তু এখন? শহরের আলো জ্বলে, পুজোর ঢাক বাজে, কিন্তু ‘শ্যামা’র ছায়া নেই! কলকাতা থেকে শুরু করে শহরতলি, কোথাও আর আগের মতো দেখা যাচ্ছে না সেই আলোপাগল পোকার ঝাঁক। বেমালুম ভ্যানিশ হয়ে গেছে! তবে কি প্রকৃতির ক্যালেন্ডার এলোমেলো হয়ে গেল? পরবর্তী প্রজন্ম কি তবে শ্যামাপোকাকে জানবে শুধু বইয়ের পাতায় কিংবা গানের কলিতে?

বিশেষজ্ঞরা চিন্তিত। পরিবেশবিদ সুভাষ দত্তের পর্যবেক্ষণ, “শ্যামাপোকা কমছে না, কিন্তু বাজির ধোঁয়া আর শব্দে ওরা প্রাণ হারাচ্ছে। ঘরের আলো পর্যন্ত পৌঁছনোর আগেই মরে যাচ্ছে।”

ধানগাছের রস খেয়েই বেঁচে থাকা এই ছোট পোকা আলোর প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট। তবে জমিতে লাগামছাড়া কীটনাশকের ব্যবহার আর আবহাওয়ার উলটপালটে (Change of weather) সেই আলোকযাত্রা প্রায় স্তব্ধ হয়ে এসেছে।

প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ বলছেন, “একথা ঠিক, শহরে আগের মতো আর শ্যামাপোকা দেখা যায় না।
দূষণ আর কীটনাশক তার বড় কারণ হতে পারে। তাছাড়া আগে কালীপুজো হত নভেম্বরের শীতের মুখে, এখন সেটা অনেকটা এগিয়ে এসেছে,  এতে পোকাদের ক্যালেন্ডার গুলিয়ে যেতে পারে!”

পরিবেশবিদদের মতে, এই যুক্তি উড়িয়ে দেওয়া যায় না। সুভাষ দত্তর সংযোজন, “জীবজগত মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। ভূমিকম্পের আগেও ওরা টের পায়। ওদের সময়জ্ঞান নির্ভুল, কিন্তু মানুষ বানানো দূষণ, বাজির দাপট, আবহাওয়ার খামখেয়ালিপনা-সব মিলিয়ে ওদের সংখ্যা কমছে। এটাই চিন্তার।”

শ্যামাপোকা হারিয়ে গেলে হয়তো পুজোর আলো আরও উজ্জ্বল লাগবে, কিন্তু তার সঙ্গে নিভে যাবে এক টুকরো শৈশব, এক সময়ের অচেনা নস্টালজিয়া। নয় কি?


```