Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

ছিলেন বিপর্যয় মোকাবিলায়, কমিশন নিয়ে এল ভোটের বিপর্যয় রুখতে! কে এই দুষ্যন্ত নারিয়ালা

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব পালনের কারণে রাজ্যের নীতি বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে দুষ্যন্ত নারিয়ালার ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে।

ছিলেন বিপর্যয় মোকাবিলায়, কমিশন নিয়ে এল ভোটের বিপর্যয় রুখতে! কে এই দুষ্যন্ত নারিয়ালা

দুষ্যন্ত নারিয়ালা

রফিকুল জামাদার

শেষ আপডেট: 16 March 2026 01:03

দ্য ওয়াল ব্যুরো: রবিবার পশ্চিমবঙ্গের ভোটের (West Bengal Election 2026) দিনক্ষণ ঘোষণা হওয়ার ৬ ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্য সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পরিবর্তে সেই পদে নিয়োগ করেছে (West Bengal new Chief Secretary) প্রবীণ আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে। যে অভিজ্ঞ ও দক্ষ অফিসারকে নবান্ন একদা পাঠিয়ে দিয়েছিল বিপর্যয় মোকাবিলা দফতরে। সেই আমলাকেই এবার ভোটের সময়ে রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তার পদে, যাঁর কাজ হবে ভোটে যাতে কোনও বিপর্যয় না হয় তার মোকাবিলা করা। তাৎপর্যপূর্ণ হল, কেন্দ্রীয় সরকারের সচিব পদে দুষ্যন্ত এমপ্যানেলড হতেই তাঁকে বাংলার মুখ্য সচিব পদে নিয়োগ করা হল। 

প্রশাসনিক দক্ষতা, দুর্যোগ মোকাবিলা এবং আঞ্চলিক উন্নয়ন—এই তিন ক্ষেত্রেই দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আইএএস আধিকারিক দুষ্যন্ত নারিয়ালার। কয়েক দশকের প্রশাসনিক জীবনে পশ্চিমবঙ্গ সরকার এবং জাতীয় স্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

বর্তমানে দুষ্যন্ত নারিয়ালা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এই পদে থেকে উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির পরিকল্পনা ও বাস্তবায়নের কাজ তদারকি করছেন তিনি।

এর পাশাপাশি তাঁর উপর রয়েছে সংশোধনাগার প্রশাসন দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বও। এই ভূমিকায় রাজ্যের জেল প্রশাসন ও সংশোধনাগার ব্যবস্থার সংস্কার এবং আধুনিকীকরণের কাজেও নজর রাখছেন তিনি।

দুষ্যন্ত নারিয়ালা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর প্রশাসনিক কাজের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত। ২০২৪ সালের ডিসেম্বর থেকে তিনি জিটিএ-র প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দার্জিলিং পাহাড় এবং সংলগ্ন এলাকার উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক সমন্বয় এবং রাজ্য সরকার ও জিটিএ-র মধ্যে নীতিগত সমন্বয় রক্ষার দায়িত্ব তাঁর উপর বর্তেছে।

এর আগে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দফতরের প্রধান সচিব হিসেবে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই সময়ে রাজ্যে দুর্যোগ মোকাবিলা, ঝুঁকি হ্রাস এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও রয়েছে বৈচিত্র্য। দুষ্যন্ত নারিয়ালা কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক (বি.এসসি.) এবং আইন বিষয়ে স্নাতক (এলএল.বি.) ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞান ও আইন—দুটি ক্ষেত্রেই তাঁর শিক্ষা প্রশাসনিক কাজের বিশ্লেষণী দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করেছে বলে মনে করা হয়।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব পালনের কারণে রাজ্যের নীতি বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে দুষ্যন্ত নারিয়ালার ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে।


```