Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে অত্যন্ত গর্বিত', মমতার অপমানের জবাবে কী বললেন অগ্নিমিত্রা

মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়়েছেন অগ্নিমিত্রা, "আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন? থ্রেট দিচ্ছেন?"

  'আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে অত্যন্ত গর্বিত', মমতার অপমানের জবাবে কী বললেন অগ্নিমিত্রা

মমতা বন্দ্যোপাধ্যায় ও অগ্নিমিত্রা পল।

শেষ আপডেট: 10 June 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: 'আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না!', মঙ্গলবার বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul) এ ভাষাতেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা এও বলেন, "আপনি পলিটিক্স বোঝেন না। দু'দিন হল পলিটিক্সে এসেছেন।"

অপারেশন সিঁদুর (Operation Sindoor) প্রসঙ্গে সেনাবাহিনীর সাফল্য নিয়ে বিধানসভার আলোচনায় এদিন বেনজির তর্কে জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী এবং বিজেপি বিধায়িকা। সেখানেই একথা বলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিক বৈঠকে যার জবাবে অগ্নিমিত্রা বলেন, "আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে অত্যন্ত গর্বিত, ২৩ বছর এই পেশার সঙ্গে জড়িত, এখন মানুষের সেবা করতে করতে টাইম পাই না, তবে আজ আপনি আমার সঙ্গে আমার কারিগর, তাঁতি, জরির কাজ করে সবাইকে অপমান করেছেন, আমার ইন্ডাস্ট্রিকে অপমান করেছেন।"

এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়়েছেন অগ্নিমিত্রা, "আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন? থ্রেট দিচ্ছেন, বাংলায় যে থ্রেট কালচারের কথা শোনা যায়!"

খানিক থেমে জবাবও দিয়েছেন অগ্নিমিত্রা নিজেই। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করলেও আমি অসম্মান করব না, কারণ, আপনি তো আমারও মুখ্যমন্ত্রী। আমার পরিবার ও দল যে শিক্ষা দিয়েছে তাতে এই নিম্নরুচির রাজনীতি আমি করি না। তবে আপনি যে ভাষায় কথা বললেন, তাতে আমাকে নয়, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারটাকেই অপমান করলেন।" 

এদিন বিধানসভায় সেনাবাহিনীর অভিযানের সাফল্যের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তখন মুখ্যমন্ত্রীকে টিপ্পনি কেটে অগ্নিমিত্রা বলেন, আপনি তো পহেলগামের ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এরপরই অগ্নিমিত্রার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, আপনি পলিটিক্স বোঝেন না।

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই যে সেনাবাহিনীর এই সাফল্য তা মনে করিয়ে অগ্নিমিত্রা বলেন, "পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে নেতৃত্ব কে দিয়েছে? বদলা নেওয়ার মতো ইচ্ছেটা থাকতে হবে, যেটা একমাত্র নরেন্দ্র মোদীর রয়েছে। ২০০৮ সালে আপনারা যখন ইউপিএ সরকারে ছিলেন, তখন আপনাদের সেই সদিচ্ছা ছিল না, পরিবর্তে আপনারা তখন পাকিস্তানের সঙ্গে সেটিংয়ের রাজনীতি করেছেন।"


```