Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না, অগ্নিমিত্রাকে মমতা

অপারেশন সিঁদুর প্রসঙ্গে সেনাবাহিনীর সাফল্য নিয়ে বিধানসভার আলোচনায় বেনজির তর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল। 

 আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না, অগ্নিমিত্রাকে মমতা

শেষ আপডেট: 10 June 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর (Operation Sindoor) প্রসঙ্গে সেনাবাহিনীর সাফল্য নিয়ে বিধানসভার আলোচনায় বেনজির তর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। 

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না'।

এদিন বিধানসভায় সেনাবাহিনীর অভিযানের সাফল্যের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তখন মুখ্যমন্ত্রীকে টিপ্পনি কেটে অগ্নিমিত্রা বলেন, আপনি তো পহেলগামের ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এরপরই অগ্নিমিত্রার উদ্দেশে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "পহেলগাম নিয়ে বেশ করেছিলাম বলেছিলাম, আপনি পলিটিক্স বোঝেন না। ফ্যাশন বোঝেন শুধু। দু'দিন হল পলিটিক্সে এসেছেন।"

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, 'সামান্য ভদ্রতা জানে না এরা, সামান্য সৌজ্জন্যতা জানেন না"। পাল্টা হিসেবে অগ্নিমিত্রাও বলেন, "অবশ্যই বলব"। তখন মমতা বলেন, "আপনি বেশি কথা বলবেন, আপনার কীর্তিকলাপ সব জানা আছে, সেটা আর নাই বা বললাম!" এই সময় চিৎকার করে আপত্তি জানাতে থাকেন বিরোধী দলনেতা। এরপরেই মমতা বলেন, অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ করছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের আক্রমণে মৃত্যু হয় ২৬ জন ভারতীয়র। ওই ঘটনার এতদিন পরও কেন জঙ্গিদের ধরা গেল না, সেই প্রশ্ন আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই প্রসঙ্গের পুনরাবৃত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পহেলগাম কাণ্ডের অপরাধীদের এখনও ধরা গেল না কেন? কাশ্মীরে যারা হামলা করল, কবে এসেছিল, কোথায় ছিল, কীভাবে এসেছে, সেগুলো আজও জানা গেল না কেন?" মুখ্যমন্ত্রী এও বলেন, "এই তো একটা সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীরকে দখল করার।"

বস্তুত পহেগাম কাণ্ডের ১৫ দিন পর গত ৭ মে রাতে নিখুঁত অপারেশন চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। তারপর আচমকা সেই অভিযান কেন থামানো হল, পরোক্ষে সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।

কাশ্মীরের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "সরকারের টোটাল ইনটেলিজেন্স ফেলিওর।"

এই সময় শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা চিৎকার শুরু করেন।  চেয়ারে দাঁড়িয়ে তালি বাজিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। স্পিকার শুভেন্দুদের শান্ত হওয়ার অনুরোধ করেন। সবমিলিয়ে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বিধানসভায়।


```