Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ দিইনি, পুরো মিথ্যে কথা, সার্ভে করেই কাজ হয়েছে, বিধানসভায় মুখ্যমন্ত্রী

ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ দিইনি, পুরো মিথ্যে কথা, সার্ভে করেই কাজ হয়েছে, বিধানসভায় মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 10 June 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট বলেন, “সংরক্ষণ ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে”—এই মিথ্যা প্রচার এখন রীতিমতো সামাজিক মাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ছড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এর পেছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত।

তিনি জানান, ২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে ওবিসি তালিকা থেকে ১১৩টি শ্রেণিকে বাদ দেয়। পাশাপাশি, ওবিসি-এ ও ওবিসি-বি সাব-ক্যাটাগরি বাতিল হয়। এর ফলে সংরক্ষণের হার ১৭ শতাংশ থেকে কমে দাঁড়ায় মাত্র ৭ শতাংশে। এই সিদ্ধান্তে রাজ্যের বহু মানুষ সমস্যায় পড়েন। তাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায়।

মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ওবিসি তালিকা নতুন করে তৈরি করার অনুমতি দেয় এবং তিন মাস সময়ও দেয়। এর পর প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য গঠন করে অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশন। সেই কমিশন পুরনো বাতিল হওয়া ১১৩টি সহ মোট ১১৭টি শ্রেণির অন্তর্ভুক্তির জন্য কাজ শুরু করে। কমিশন বেঞ্চমার্ক সার্ভে করার সিদ্ধান্ত নেয়, যা বাস্তবায়ন করে ব্যুরো অফ অ্যাপ্লায়েড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এরপর হাইকোর্টের অনুমতি নিয়ে সেই তালিকার পাবলিক নোটিফিকেশন করা হয়, যা ব্লক স্তরে প্রচার করা হয়। পরে আরও ২৬টি শ্রেণি অন্তর্ভুক্তির আবেদন করে, এবং কমিশন তাদের নিয়েও সার্ভে শুরু করে।

ওবিসি সংরক্ষণের ব্যাপারে বিধানসভায় এদিন একটি স্ট্যাটাস রিপোর্টও পেশ করেছেন মুখ্যমন্ত্রী। তাতে বলা হয়েছে, ২০২৫ সালের ৮ মে হাইকোর্টের রায়ে বাতিল না হওয়া ৬৬টি শ্রেণির মধ্যেও সাব-ক্যাটাগরি তৈরি করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, ৮ মে একটি নতুন নোটিফিকেশন ইস্যু করে রাজ্য সরকার।

২৭ মে ৫১টি এবং ৩ জুন আরও ২৫টি শ্রেণিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। একইসঙ্গে, সাব-ক্যাটাগরাইজেশন প্রক্রিয়া শুরু হয়—ওবিসি-এ বিভাগে ৩৫টি এবং ওবিসি-বি বিভাগে ৪১টি শ্রেণি রাখা হয়। ২৭ মে-ই বাতিল না হওয়া ৬৬টি শ্রেণির মধ্যে ৬৪টি শ্রেণিকে আলাদা সাব-ক্যাটাগরি হিসেবে ভাগ করা হয়—ওবিসি-এ ১৪টি এবং ওবিসি-বি ৫০টি।

সবশেষে ৩ জুন, রাজ্যে ওবিসি সংরক্ষণের হার ফের বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়। এর মধ্যে ওবিসি-এ ৭ শতাংশ এবং ওবিসি-বি ১০ শতাংশ সংরক্ষণ রয়েছে। বর্তমানে মোট ১৪০টি শ্রেণি ওবিসি তালিকায় রয়েছে—ওবিসি-এ ৪৯টি এবং ওবিসি-বি ৯১টি। এবং আরও ৫০টি শ্রেণির ওপর সমীক্ষা চলছে।

মুখ্যমন্ত্রী জানান, কলেজে ভর্তি এবং বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগের জন্য ওবিসি সার্টিফিকেট প্রদান শুরু হবে। বহু নিয়োগ বোর্ড এতদিন ভর্তি বন্ধ রেখেছিল। এখন সেই প্রক্রিয়াও চালু হবে।

তিনি বলেন, “সিপিএমের আমলে কোনও সার্ভে হয়নি। আমরা ক্ষমতায় আসার পরই বেঞ্চমার্ক সার্ভে করে এই তালিকা তৈরি করেছি। ওবিসি-এ তুলনামূলকভাবে বেশি অনগ্রসর। তাই তাদের জন্য বেশি সংরক্ষণ রাখা হয়েছে।”
শেষে মুখ্যমন্ত্রী বলেন, “রোজ সকালে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়, কত ধরনের ফেক নিউজ ছড়ানো হচ্ছে। এই কারণেই আমি বিধানসভায় দাঁড়িয়ে পুরো বিষয়টা ব্যাখ্যা করা জরুরি বলে মনে করেছি।”


```