Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

আপনার মত লিমিটলেস অপজিশন লিডার জীবনেও দেখিনি, শুভেন্দুকে মমতা

 দেশের গোয়েন্দা ব্যর্থতা প্রশ্নে নজিরবিহীন তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আপনার মত লিমিটলেস অপজিশন লিডার জীবনেও দেখিনি, শুভেন্দুকে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 10 June 2025 16:14

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের (Kashmir, Pahalgam) জঙ্গি হানার জবাব দিতে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনা বাহিনীর ওই সাফল্যকে কুর্নিশ জানাতে এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব এনেছিল শাসকদল। ওই আলোচনাতেই এদিন দেশের গোয়েন্দা ব্যর্থতা প্রশ্নে নজিরবিহীন তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত আকার নেয় যে একসময় বিরোধী দলনেতার উদ্দেশ্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "আপনার মত লিমিটলেস অপজিশন লিডার জীবনেও দেখিনি।"

এদিনের আলোচনায় সেনাবাহিনীর সাফল্য তুলে ধরার পাশাপাশি গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, "জঙ্গিরা কোথা থেকে এল, কতদিন ছি, মেরে দিয়ে চলে গেলো। ক‌ই তাদের একজনকেও তো ধরা গেলো না। এই সময়‌ই তো সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া, কেন করা হল না? জঙ্গিদের আটকানোর জন্য বিএসএফ, সিআইএস‌এফ আছে। তাঁরা কী করছে?"

এই সময় মুখ্যমন্ত্রীর উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, 'সব জঙ্গিদের সঙ্গে তৃণমূলের যোগসাজশ আছে।" এরই জবাবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, "আপনি খুব মিথ্যা কথা বলেন, বাজে কথা বলেন। আপনার মত লিমিটলেস অপজিশন লিডার জীবনেও দেখিনি।"
 

সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারের নামে বিজেপি দলীয় রাজনীতি করছে বলে আগেই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের ওই প্রসঙ্গ টেনে মোদীর উদ্দেশে মমতা বলেন, "যখন সব বিরোধী দল বিদেশে গিয়ে দেশের কথা বলছে তখন আপনি (নরেন্দ্র মোদী) ভোটের প্রচার করছেন। যেটা আপনাদের করা উচিৎ ছিলো সেটা দেশের বিরোধী দল করেছে। আপনাদের বিদায় নেওয়া উচিত, পদত্যাগ করা উচিত।"

শুভেন্দুকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী এও বলেন, "আপনি আমাকে হিন্দু শেখাচ্ছেন। আমাদের হিন্দু ধর্ম ইউনিভার্সাল। সর্ব ধর্ম সমন্বয় শেখায়। আপনাদের মতো ছদ্মবেশী হিন্দু ধর্ম নয়। আমার বিরুদ্ধে আপনারা যা ইচ্ছা বলতে পারেন, আই ইগনোর ইউ।" জবাবে বাইরে এসে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিন্দুদের প্রতি তোষণের অভিযোগে সরব হন বিরোধী দলনেতা।


```