Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

এই তো একটা সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীরকে দখল করার: মমতা

এদিন মমতা বলেন, 'যারা ঘটনা ঘটাল, আজ অবধি একজনকেও ধরতে পারল না। কাশ্মীরে যারা হামলা করল, কবে এসেছিল, কোথায় ছিল, কীভাবে এসেছিল, সেসব জানা গেল না।

এই তো একটা সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীরকে দখল করার: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 10 June 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলা ও তার পরবর্তী 'অপারেশন সিঁদুর'-এর ঘটনাক্রম নিয়ে বিধানসভা অধিবেশনে বিজেপিকে চড়া সুরে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, এটাই সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেওয়ার। তা তো হয়ইনি, উল্টে, পহেলগাম হামলার অপরাধীদের এখনও ধরা গেল না বলে অভিযোগ তোলেন তিনি।

এদিন মমতা বলেন, 'যারা ঘটনা ঘটাল, আজ অবধি একজনকেও ধরতে পারল না। কাশ্মীরে যারা হামলা করল, কবে এসেছিল, কোথায় ছিল, কীভাবে এসেছিল, সেসব জানা গেল না। কেন এখনও ধরা গেল না ওদের? নিশ্চয় একটা গ্যাপ আছে। কার সুযোগ নিয়ে বাইরের জঙ্গিরা ঢুকছে?'

এখানেই না থেমে তিনি বলেন, 'আগে এটা সিস্টেম ছিল। বাইরে থেকে লোক এলে রাজ্য পুলিশ জানতে পারত। এখন সেটা জানা যায় না।'

মমতার বক্তব্যের এই পর্যায়ে শুভেন্দু অধিকারী উঠে দাঁড়ান। বলেন, এসব কী হচ্ছে? যদিও মুখ্যমন্ত্রী তাতে থামেননি। তিনি বলতে থাকেন, 'গোটা ঘটনা কানেক্টেড। যারা হামলা করল কেন ধরা গেল না? জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলিকে আরও পোক্ত করা উচিত।'

এর পরেই শুভেন্দু অধিকারীর উদ্দেশে সরাসরি আক্রমণ হানেন, 'আপনাকে দেখেই বোঝা যায়, আপনি কিছু জানেনই না। আপনার মত লিমিটলেস অপোজিশন লিডার জীবনেও দেখিনি।'

ফের পহেলগাম প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলতে থাকেন, 'টোটাল সিকিউরিটি ফেলিওর। কেন আপনাদের কাছে খবর ছিল না? সরকার পুরোপুরি ব্যর্থ। সরকারের কাছে কেন ছিল না ইনটেলিজেন্স ইনপুট, বিশেষ করে পুলওয়ামায় অত বড় কাণ্ডের পরে?'

এর পরে ফের শুভেন্দুদের চিৎকার-প্রতিবাদ চলতে থাকে। তালি বাজিয়ে বাজিয়ে স্লোগান ওঠে, মোদী, মোদী! এই পরিস্থিতিতে চেয়ারে দাঁড়িয়ে শুভেন্দুদের বসতে বলেন স্পিকার। 

মমতা বলেন, 'আমরা আমাদের ঘরের ছেলেদের লড়াই করার জন্য পাকিস্তানে পাঠিয়েছি। আর আপনি পহেলগামেই যাননি। আপনিতো আমাদের ঘরের ছেলেদের অপমান করেছেন! ভোট এলেই একটা পুলওয়ামা করতে হবে, এটা যেন না হয়।'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে থাকেন, 'অপারেশন সিঁদুরের পরে যখন সব বিরোধী দল বিদেশে গিয়ে দেশের কথা বলছে, তখন আপনি (নরেন্দ্র মোদী) ভোটের প্রচার করছেন। আর্মি প্রধান, বিদেশ মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রীদের তো বাইরে পাঠানো উচিত ছিল। যেটা আপনাদের করা উচিত ছিল, সেটা দেশের বিরোধী দলগুলি করেছে। আপনাদের বিদায় নেওয়া উচিত, পদত্যাগ করা উচিত।'

এখানেই শেষ নয়, মমতার শেষ আক্রমণ, 'আপনি আমাকে হিন্দুধর্ম শেখাচ্ছেন। আমাদের হিন্দু ধর্ম ইউনিভার্সাল। সর্ব ধর্ম সমন্বয় শেখায়। আপনাদের মতো ছদ্মবেশী হিন্দু ধর্ম নয়। আমার বিরুদ্ধে আপনারা যা ইচ্ছা বলতে পারেন, আই ইগনোর ইউ। দেশের জন্য সমস্যা তৈরি করবেন না। ওরা (বিজেপি) দেশকে ভালবাসে না। ওরা শুধু মার্কেটিংকে ভালবাসে।'


```