Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সপ্তাহজুড়ে রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস, আগামী সাতদিন মিলবে না রেহাই

শুক্রবার থেকেই শুরু হয়েছে রাজ্যজুড়ে টানা বৃষ্টি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 
 

সপ্তাহজুড়ে রাজ্যে টানা বৃষ্টির পূর্বাভাস, আগামী সাতদিন মিলবে না রেহাই

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 August 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: আপাতত রাজ্যজুড়ে মিলবে না বৃষ্টির হাত থেকে নিস্তার। উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সমতল—সর্বত্র চলছে একটানা বর্ষণের পূর্বাভাস। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিন রাজ্যের নানা প্রান্তে কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতাতেও দিনের শুরু থেকেই নেমেছে টিপটিপ বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহজুড়েই কলকাতা শহরে চলবে এমন আবহাওয়া—কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টি। ইতিমধ্যেই লাগাতার বর্ষণে শহরের একাধিক নিচু এলাকা জলমগ্ন। বৃষ্টি আরও বাড়লে জনজীবনে ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা।

শুধু দক্ষিণবঙ্গ নয়, বর্ষার দাপট দেখা দেবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার—এই চারটি জেলায় জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে ধস নামার প্রবল আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আবহাওয়া দফতর বলছে, এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আগামী সাত দিন ধরে রাজ্যজুড়ে চলবে দফায় দফায় বৃষ্টি। তাই রাজ্যবাসীকে যথাযথ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।


```