Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মমতার নির্দেশে জল নিয়ে বড় বৈঠক তৃণমূলের, টাকার সংস্থান করতে নতুন উপায়

এক বিধায়কের কথায়, “এটা শুধু রাজনৈতিক বার্তা নয়, মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতাও। বিজেপি টাকা আটকে রাখলে আমরা হাত গুটিয়ে বসে থাকব না।”

মমতার নির্দেশে জল নিয়ে বড় বৈঠক তৃণমূলের, টাকার সংস্থান করতে নতুন উপায়

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 8 August 2025 19:52

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই ১০০ দিনের কাজ, আবাস যোজনা, জল জীবন মিশন-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে বলে রাজ্যের অভিযোগ। শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, জল জীবন মিশন প্রকল্পেও কেন্দ্রের সরকার বরাদ্দ বন্ধ করে দিয়েছে। এই খাতে রাজ্যের আড়াই হাজার কোটি টাকা পাওনা রয়েছে।

অভিষেক জানিয়েছেন, বাংলার টাকা কী কারণে এভাবে আটকে রাখা হয়েছে তা জানতে চেয়ে শীঘ্রই সংশ্লিষ্ট দফতরের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন তৃণমূল সাংসদরা। অভিষেক যখন একথা বলছেন ঠিক তখনই কলকাতায় দলের জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক করলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

সূত্রের খবর, কেন্দ্রের সাহায্য ছাড়াই যাতে জল প্রকল্পের (Water Project) কাজ শেষ করা যায় সেজন্য দলের প্রতি বিধায়ককে নিজেদের তহবিল থেকে ১০ লক্ষ টাকা এবং সাংসদদের ১ কোটি টাকা করে দেওয়ার নির্দেশ দিলেন বক্সী। বস্তুত, এর আগে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) জানিয়েছিলেন, "বাংলা কারও দয়ায় বেঁচে নেই। বাংলা ভিক্ষের দান চায় না। বাংলা নিজেদের কাজ করতে জানে।"

এরপরই দলের সাংসদ, বিধায়কদের তহবিল থেকে পানীয় জল প্রকল্পে টাকা দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী এও জানিয়েছিলেন, সংশ্লিষ্ট প্রকল্পে সব জেলা পরিষদ মোট বাজেটের ৫ শতাংশ বরাদ্দ করবে।

জানা গিয়েছে, জল জীবন মিশনের কাজ বহু জেলায় মাঝপথে থমকে রয়েছে টাকার অভাবে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই পরিকাঠামো তৈরির কাজ শেষ হলেও, কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় পানীয় জল সরবরাহ শুরু করা যাচ্ছে না। সেই কারণে মুখ্যমন্ত্রী চাইছেন, দলের জনপ্রতিনিধিরা নিজেরাই সক্রিয় হয়ে এগিয়ে আসুন অর্থ দিয়ে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বিধায়ক, সাংসদরা যাতে দ্রুত নিজেদের তহবিল থেকে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেন তাই এই বৈঠক ডেকেছিলেন বক্সী।

এক বিধায়কের কথায়, “এটা শুধু রাজনৈতিক বার্তা নয়, মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতাও। বিজেপি টাকা আটকে রাখলে আমরা হাত গুটিয়ে বসে থাকব না।”

এর আগে ১০০ দিনের প্রকল্প এবং আবাস যোজনাতেও কেন্দ্রের সাহায্য ছাড়াই শ্রমিকদের বকেয়া মজুরি এবং গরিব মানুষকে বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য। ছাব্বিশের ভোটের আগে জল মিশনেও রাজ্য সেই পথে হাঁটতে চলেছে বলে মনে করা হচ্ছে। যা ভোটের মুখে তাদের বাড়তি মাইলেজ দেবে বলেও মনে করছেন তৃণমূলের নেতারা।


```