Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ছুটি কাটাতে দার্জিলিং যাচ্ছেন? উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, দক্ষিণবঙ্গে সারাদিন চলবে বৃষ্টি

উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাসে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট। দার্জিলিং, কোচবিহারে অরেঞ্জ সতর্কতা। হড়পা বানের আশঙ্কা থাকায় পাহাড়ে ভ্রমণ পরিকল্পনায় সতর্কতা জরুরি।

ছুটি কাটাতে দার্জিলিং যাচ্ছেন? উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, দক্ষিণবঙ্গে সারাদিন চলবে বৃষ্টি

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 August 2025 09:24

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাসে চূড়ান্ত সতর্কতা জারি করল হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং—এই তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। শনিবার প্রকাশিত বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসন যেন জরুরি ব্যবস্থাপনার প্রস্তুতি সেরে রাখে।

উত্তরবঙ্গে আরও কিছু জেলা যেমন দার্জিলিং ও কোচবিহার–এ জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। হাওয়া অফিস জানিয়েছে, “দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু কিছু এলাকায় হড়পা বান বা আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।” বিশেষত পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির জেরে এমন দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া তুলনায় কিছুটা স্বস্তিদায়ক হলেও ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে রাজ্যের প্রায় সব জেলায়। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি–সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৮। আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮১ শতাংশ। এর ফলে আর্দ্রতা-জনিত অস্বস্তি বজায় থাকবে, বিশেষত দুপুরের দিকে। রবিবার শহরে একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, আগামী ৮ আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকবে। বিশেষত উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিকে দেওয়া হয়েছে বাড়তি সতর্কতা, কারণ অতিবর্ষণে ধস বা জলস্ফীতি তৈরি হতে পারে।


```