Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

গভীর নিম্নচাপের বড় প্রভাব কলকাতায়, বিকেলের পর আরও খারাপ হতে পারে আবহাওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব পড়ল দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হওয়া বৃষ্টির দাপটে জলমগ্ন কলকাতার একাধিক রাস্তা। 

গভীর নিম্নচাপের বড় প্রভাব কলকাতায়, বিকেলের পর আরও খারাপ হতে পারে আবহাওয়া

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 July 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব পড়ল দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হওয়া বৃষ্টির দাপটে জলমগ্ন কলকাতার একাধিক রাস্তা। জনজীবন কার্যত ব্যাহত। শুক্রবারও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা, সঙ্গে আরও চার জেলায় কমলা সতর্কতা।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে কলকাতা থেকে ১৭০ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। দুপুর নাগাদ তা স্থলভাগে প্রবেশ করবে বলে জানা গিয়েছে। এরপর সেটি ঝাড়খণ্ডের দিকে এগোবে। তার জেরেই দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টির জেরে একাধিক নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বজ্রপাতে মৃত্যু হয়েছে রাজ্যের ১৮ জনের। তাই ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নাগরিকদের সতর্ক করেছে প্রশাসন।

এদিকে, ঠিক উলটো ছবি উত্তরবঙ্গে। বৃষ্টির দেখা না মেলায় দাবদাহে পুড়ছে উত্তর দিকের জেলাগুলি। বালুরঘাটে তাপমাত্রা ছুঁয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি ও কোচবিহারেও তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি। আলিপুরদুয়ারেও তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ।


```