Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নির্যাতিতা তরুণীর 'অসহযোগিতা'ই কি অভিযুক্তের জামিনের কারণ? জোকা কাণ্ডে যা জানালেন পুলিশ কমিশনার

সূত্রে খবর, নির্যাতিতা তরুণীর 'অসহযোগিতা' নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। সবদিক খতিয়ে দেখে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্টের ধৃত ছাত্রের জামিন মঞ্জুর করে আলিপুর আদালত।

নির্যাতিতা তরুণীর 'অসহযোগিতা'ই কি অভিযুক্তের জামিনের কারণ? জোকা কাণ্ডে যা জানালেন পুলিশ কমিশনার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 July 2025 13:24

দ্য ওয়াল ব্যুরো: জোকা আইআইএমের (Joka IIM) বয়েজ হস্টেলে এক তরুণীকে ধর্ষণে অভিযুক্তকে জামিন দিয়েছে আলিপুর আদালত (Alipore Court)। ৭ দিনের পুলিশি হেফাজত শেষে ধৃতকে আদালতে পেশ করা হয়েছিল। সূত্রে খবর, নির্যাতিতা তরুণীর 'অসহযোগিতা' নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। সবদিক খতিয়ে দেখে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্টের ধৃত ছাত্রের জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। নির্যাতিতার অসহযোগিতা নাকি পুলিশের তদন্ত, জামিনের নেপথ্যে কী কারণ?

শুক্রবার এক অনুষ্ঠানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma) বলেন, "আমি যতটুকু জানি, তদন্ত ঠিক মতোই এগোচ্ছিল। কিন্তু কিছু কারণ আছে যার জন্য অভিযুক্ত জামিন পেয়েছেন। মেডিক্যাল পার্ট এবং সিজার অফ ক্লথস, এগুলো হয়নি কোনও কারণে। সেগুলো কী কারণে হচ্ছে না বা কী ঘটনা সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।"

আদালতে অভিযুক্তের জামিনের বিরোধিতা করেছিলেন সরকারি আইনজীবী। ধৃত ছাত্রের জেল হেফাজতের দাবিও জানান। শুনানির সময় অভিযুক্তের আইনজীবী জানান, এক সপ্তাহ হয়ে গেলেও এখনও পর্যন্ত নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়নি। মেডিকো-লিগাল পরীক্ষাও (Medico-legal Test) হয়নি। তিনি বলেন, ধর্ষণের মতো সংবেদনশীল মামলায় এই দু’টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অভিযোগ জানার ৪৮ ঘণ্টার মধ্যে মেডিকো-লিগাল পরীক্ষা হওয়া জরুরি। কিন্তু এক্ষেত্রে পুলিশ সে বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। সব পক্ষের বক্তব্য শুনে বিচারক জামিনের নির্দেশ দেন।  

আদালত জানায়, অভিযুক্তকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্ত হিসেবে তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে, রাজ্যের বাইরে যাওয়া যাবে না এবং তদন্তকারী অফিসার যখন ডাকবেন, তখন হাজিরা দিতে হবে।   


```