Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মহাষ্টমীতে দিনভর অস্বস্তিকর গরম থাকলেও সন্ধ্যা পণ্ড করতে পারে 'ভিলেন' বৃষ্টি

অষ্টমীর গরমের পর সন্ধ্যাতেই নামতে পারে বৃষ্টি! দশমী-একাদশীতে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পুজোয় ভিলেন হয়ে উঠছে আবহাওয়া।

মহাষ্টমীতে দিনভর অস্বস্তিকর গরম থাকলেও সন্ধ্যা পণ্ড করতে পারে 'ভিলেন' বৃষ্টি

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 September 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো: আজ মহাষ্টমীতে পুজোর আনন্দ মাটি করতে পারে নিম্নচাপ। নবমীর দিন অর্থাৎ ১লা অক্টোবরও আন্দামান সাগরে ঘনীভূত হতে চলা ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবেই দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আজও সন্ধের দিকে বৃষ্টির সম্ভবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলের পুজো মণ্ডপগুলিতে চরম ভোগান্তি হতে পারে। উত্তরবঙ্গেও একইরকম দুর্যোগের সম্ভাবনা রয়েছে একাদশী ও দ্বাদশীতে।

বৃহস্পতিবার দশমী এবং শুক্রবার একাদশীর দিন কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

এছাড়াও হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে, রবিবার কার্নিভালের দিন কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা বেশি একাদশী ও দ্বাদশীতে। আজ অষ্টমীতে হালকা বৃষ্টি হলেও, দশমীর পর থেকে দার্জিলিং-সহ উপরের দিকের পার্বত্য পাঁচ জেলা এবং নিচের দিকের মালদা ও দুই দিনাজপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আবহাওয়ার এই পরিস্থিতির জন্য মৎস্যজীবীদের ১লা অক্টোবর বুধবার থেকে ৩রা অক্টোবর শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


```