Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Kolkata Weather Today: অষ্টমীতে বৃষ্টি না ভ্যাপসা গরম, সেটা বুঝে নিয়ে হোক সাজগোজ

অষ্টমীর সকালে ভ্যাপসা গরম, দুপুর-বিকেলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সাজ-পোশাকেও চাই সতর্কতা।

 

Kolkata Weather Today: অষ্টমীতে বৃষ্টি না ভ্যাপসা গরম, সেটা বুঝে নিয়ে হোক সাজগোজ

প্রতীকী ছবি: এআই দ্বারা নির্মিত।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 30 September 2025 08:44

দ্য ওয়াল ব্যুরো: শারদ উৎসবের মধ্যে আবহাওয়ার খামখেয়ালিতে চিন্তায় কলকাতা সহ গোটা বাংলা। ব্যাপারটা বিরক্তিকর বইকি। সকাল থেকে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করলেও দুপুর গড়াতেই আকাশ মেঘলা হয়ে ওঠে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় (Kolkata weather today) এক-দু’টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর-সন্ধের দিকে বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া বইতে পারে।

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম?

আবহাওয়ার দফতরের রিপোর্টে স্পষ্ট, সকালটা কাটতে পারে অস্বস্তিকর ভ্যাপসা গরমে। আর্দ্রতার দাপটে ঘেমে-নেয়ে হাঁফাতে হবে শহরবাসীকে। তবে বিকেল থেকে পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল। একাধিক জায়গায় বজ্রঝড় ও বৃষ্টিপাত হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সকালে ভ্যাপসা গরমে কী পরবেন (What to wear on Astami)

হালকা রঙের কটন বা লিনেন শাড়ি, কুর্তি বা পাঞ্জাবি বেছে নিতে পারেন।
গা ঘেঁষা ভারী পোশাক এড়িয়ে চলাই ভালো।
মেয়েদের জন্য খোলা চুলের বদলে হালকা খোঁপা বা পনিটেল আরামদায়ক হবে।
মেকআপে হালকা ওয়াটারপ্রুফ বেস, সাথে ফেস মিস্ট রাখলে স্বস্তি মিলবে।

বিকেলে বৃষ্টির সম্ভাবনায় সাজগোজের টিপস (Astami evening dress)

হালকা কিন্তু উজ্জ্বল রঙের সিল্ক ব্লেন্ড শাড়ি বা জামদানি দারুণ মানাবে, কারণ ভিজলেও ভারী হবে না।
ছেলেদের জন্য আরামদায়ক কটন-পলিকটন মিশ্রণের পাঞ্জাবি, সঙ্গে স্যান্ডেলই সবচেয়ে ভাল।
ছোট ছাতা বা স্টাইলিশ রেইন কেপ রাখুন, যাতে সাজও নষ্ট না হয়, আবার বৃষ্টিতেও ভিজতে না হয়।
মেয়েদের জন্য ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা জরুরি, যাতে সাজ বৃষ্টিতে নষ্ট না হয়।

আবহাওয়া দফতরের আশঙ্কা, আগামী ১ অক্টোবর আন্দামান সাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও হুগলির মতো জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি নামতে পারে। ফলে দুর্গাপুজোর প্যান্ডেল ও মণ্ডপে সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সবমিলিয়ে মঙ্গলবার অষ্টমীর সকালটা ভ্যাপসা গরম হলেও বিকেল থেকে শহরে নামতে পারে বৃষ্টি। কলকাতাবাসীর জন্য তাই আজকের দিনটা গরম আর বৃষ্টির মিশ্র স্বাদ নিয়েই কাটতে চলেছে।


```