Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সপ্তাহজুড়ে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে নামতে পারে তাপমাত্রা, মিলবে স্বস্তি

আগামী সপ্তাহজুড়ে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে, তবে দক্ষিণবঙ্গে এখও মৌসুমি বায়ুর দেখা মেলেনি।

সপ্তাহজুড়ে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে নামতে পারে তাপমাত্রা, মিলবে স্বস্তি

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 June 2025 09:30

দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহজুড়ে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে, তবে দক্ষিণবঙ্গে এখও মৌসুমি বায়ুর দেখা মেলেনি। তবে তার আগেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার জেরে কমতে পারে অস্বস্তিকর গরমও।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। অন্যদিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে, যা ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বাকি জেলাগুলিতে ঝড়ের গতি হতে পারে ৩০–৪০ কিমি প্রতি ঘণ্টা। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী বুধবার পর্যন্ত জারি থাকবে হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 
 


```