Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কেদারনাথ যাত্রার পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৭ জনের মৃত্যুর আশঙ্কা

আমদাবাদের বিমান দুর্ঘটনার ধাক্কা এখনও কাটেনি। এর মধ্যেই ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় কেঁপে উঠল কেদারনাথ। গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝের ঘন জঙ্গলে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। 

কেদারনাথ যাত্রার পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৭ জনের মৃত্যুর আশঙ্কা

কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 15 June 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের বিমান দুর্ঘটনার ধাক্কা এখনও কাটেনি। এর মধ্যেই ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় কেঁপে উঠল কেদারনাথ। গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝের ঘন জঙ্গলে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ (NDRF) ও এসডিআরএফ (SDRF)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেদারনাথ ধামের কাছাকাছি ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি। উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশনের ওই কপ্টারটি ভোর ৫টা নাগাদ ওড়ে। যাত্রী ছিলেন ৭ জন, সঙ্গে ছিলেন এক পাইলট।

দুর্ঘটনার পর দু’দিনের জন্য স্থগিত করা হল চারধাম যাত্রার হেলিকপ্টার পরিষেবা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই কপ্টারটির উচ্চতা কমতে শুরু করে। সাড়ে ৫টার সময় সেটি গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝখানের গভীর জঙ্গলে আছড়ে পড়ে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই কপ্টারটি ভেঙে পড়ে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ দু’জনের সন্ধানে জোরদার তল্লাশি চলছে।

তবে দুর্ঘটনাস্থল একেবারে দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকারী দলকে পায়ে হেঁটে পৌঁছাতে হচ্ছে, যার ফলে কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
 


```