Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

দুটি পৃথক অভিযানে রাজ্য থেকে উদ্ধার ৩ কোটির মাদক, গ্রেফতার ৪! বড় সাফল্য এসটিএফ-এর

পরপর দুটি অভিযান আর তাতেই উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। বড়সড় সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

দুটি পৃথক অভিযানে রাজ্য থেকে উদ্ধার ৩ কোটির মাদক, গ্রেফতার ৪! বড় সাফল্য এসটিএফ-এর

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 October 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর (Durga Puja) সপ্তাহে পরপর দুটি অভিযান (Raids) আর তাতেই উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক (Drugs)। বড়সড় সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)।

নদিয়া (Nadia) ও হাওড়া (Howrah) জেলায় চালানো এই দুই অভিযানে মোট ২.৮ কেজি হেরোইন উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে চার জন মাদক পাচারকারীকে এবং বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গাড়ি।

প্রথম অভিযানটি হয় গত ৭ অক্টোবর, নদিয়ার কালিগঞ্জ থানার অন্তর্গত প্লাসি এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় এসটিএফের দল। হাতেনাতে ধরা পড়ে দুই পাচারকারী হাফিজুল সিকদার (৫৩) ও জিবরাইল মণ্ডল (৬৩)। এদের মাধ্যে হাফিজুল কালিগঞ্জ এবং জিবরাইল পালাশিপাড়ার বাসিন্দা।

তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ১ কেজি হেরোইন। ঘটনাস্থল থেকে দুটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়, যার মধ্যে একটি অ্যাল্টো ও একটি ওয়াগনআর। ঘটনায় এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে এসটিএফ সদর দফতরের থানায়। গোটা চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।

এরপর ওই সপ্তাহের শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে হাওড়ায় অভিযান চালায় আরেকটি এসটিএফ (STF) দল। সেখানে গ্রেফতার হয় আরও দুই পাচারকারী — মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ার মহিরুল বিশ্বাস (৬৪) ও ঝাড়খণ্ডের (Jharkhand) পূর্ব সিংভূম জেলার আবিদ পারভেজ (৬৬)। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় আরও ১.৮ কেজি হেরোইন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা নাগাল্যান্ডের দিমাপুর থেকে এই মাদক নিয়ে এসেছিলেন এবং কলকাতা অঞ্চলে তা সরবরাহের পরিকল্পনা ছিল।

দুটি পৃথক মামলা দায়ের হয়েছে — একটিতে বেলুড় জিআরপিএস থানায় এবং অন্যটি এসটিএফ সদর দফতরে। এসটিএফের তদন্তকারীরা দুই মামলাই হাতে নিয়ে মাদকচক্রের উৎস ও গন্তব্য খুঁজে বের করার চেষ্টা শুরু করেছেন।


```