মৃত্যুর সঠিক এখনও জানতে পারেনি পুলিশ। কারণ জানতে দেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 October 2025 08:57
দ্য ওয়াল ব্যুরো: গোলপার্কের (Golpark) গড়িয়াহাট রোডের এক ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হল (decomposed body found from empty house) এক মধ্যবয়স্ক ব্যক্তির পচাগলা দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মনোতোষ কুণ্ডু। বয়স ৫৫।
যে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়, তারই নিচের তলায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেন তিনি। জানা গিয়েছে, মনোতোষবাবু ওই বাড়িতেই একা থাকতেন।
স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই দোকান খোলা দেখা যায়নি। তাঁকেও দেখতে পাওয়া যায়নি বাড়ির বাইরে যেতে আসতে। শনিবার রাতে বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করে। সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হয় পুলিশে।
ঘটনাস্থলে গড়িয়াহাট থানার পুলিশ পৌঁছে বাড়ির দরজা ভেঙে ভিতর ঢোকে। উদ্ধার করা হয় ৫৫ বছর বয়সি মনোতোষ কুণ্ডুর দেহ। ততদিনে দেহে পচন ধরেছে, কিছু অংশ গলেও গিয়েছে। মৃত্যুর সঠিক এখনও জানতে পারেনি পুলিশ। কারণ জানতে দেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
একাই থাকতেন মনোতোষ, সেই সংক্রান্ত কোনও কারণে তিনি অবসাদে ভুগছিলেন কি না, সেই তথ্য নিয়েও ভাবছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পুরোপুরি।