Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মা ও ৭ বছরের ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার ঘর থেকে, ঝুলন্ত অবস্থায় বাবা

মৃত ব্যক্তির নাম সনজিৎ হালদার (৪০)। মৃত স্ত্রী মৌসুমী হালদার (২৮) এবং পুত্র রায়হান হালদার (৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মা ও ৭ বছরের ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার ঘর থেকে, ঝুলন্ত অবস্থায় বাবা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 8 October 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বুধবার সকালে মর্মান্তিক ঘটনা বেলডাঙা থানার আণ্ডিরণে। ঘর থেকে উদ্ধার হল বাবা-মা ও ছেলের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী ও পুত্রকে ধারালো করাত দিয়ে  খুন করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।

মৃত ব্যক্তির নাম সনজিৎ হালদার (৪০)। মৃত স্ত্রী মৌসুমী হালদার (২৮) এবং পুত্র রায়হান হালদার (৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার সকালে সনজিতের মা শৌচাগারে যাওয়ার সময় জানালা দিয়ে দেখতে পান, তার ছেলে ঘরের ভেতর ঝুলছে। ছেলেকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন তিনি। তখনও জানেন না আরও দুঃসংবাদ অপেক্ষা করছিল তাঁর জন্য।

ওই বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, ঝুলন্ত অবস্থায় রয়েছে সনজিৎ। ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্ত্রী মৌসুমী ও ছেলে রায়হান। সেই দৃশ্য় দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন এলাকার মানুষজন।

খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।  প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্যের চলছিল সনজিতের। তারই জেরে এমন ভয়ংকর সিদ্ধান্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তাও দেখা হচ্ছে।


```