Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দাগি তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল এসএসসি! আবার প্রকাশ করতে হবে নতুন তালিকা

বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য, ‘‘কোনও গোপনীয়তা নয়, বিষয়ভিত্তিক ও সংরক্ষণভিত্তিক ভাবে বিশদে জানাতে হবে, কারা, কোন যুক্তিতে দাগি হয়েছেন। নয়তো আবার জটিলতা তৈরি হবে।’’

দাগি তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল এসএসসি! আবার প্রকাশ করতে হবে নতুন তালিকা

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 8 October 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: দাগি অযোগ্যদের তালিকা (Tainted List) ঘিরে ফের প্রশ্নচিহ্ন। স্কুল সার্ভিস কমিশনের ((SSC) প্রকাশিত তালিকা নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে,  তালিকা যথেষ্ট নয়, আবার তৈরি করে প্রকাশ করুন পুরো বিবরণ-সহ।

বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য, ‘‘কোনও গোপনীয়তা নয়, বিষয়ভিত্তিক ও সংরক্ষণভিত্তিক ভাবে বিশদে জানাতে হবে, কারা, কোন যুক্তিতে দাগি হয়েছেন। নয়তো আবার জটিলতা তৈরি হবে।’’

গত অগস্টের শেষে এসএসসি যে ১৮০৬ জন দাগি অযোগ্য পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছিল, তা নিয়েই মূলত আপত্তি। কমিশনের দাবি ছিল, ওই তালিকায় দাগিদের সকলের নাম রয়েছে। কিন্তু তা মেনে নেয়নি সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশ, তালিকা যেন পুরোপুরি স্বচ্ছ হয়, কারণ একটিও দাগি যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন, আগেই এই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের।

এসএসসির আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতকে জানান, প্রক্রিয়া মেনেই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে বেঞ্চের মন্তব্য, ‘‘এভাবে চললে আবার কেউ মামলা করবে। আদালতের সময় নষ্ট হবে। এটা চলতে দেওয়া যায় না।’’

কমিশন জানিয়েছে, তারা নতুনভাবে তালিকা প্রকাশ করবে। এই মামলার পরবর্তী শুনানি ২৪ নভেম্বর।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সেপ্টেম্বর মাসে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষা নেয় এসএসসি। কমিশনের দাবি, নভেম্বরের প্রথম সপ্তাহেই ফল প্রকাশের চেষ্টা চলছে। আদালতও তাতে অনুমতি দিয়েছে।

পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, পুজোর পরে ফল প্রকাশ করবে এসএসসি। নভেম্বরেই প্রকাশ করা হবে ইন্টারভিউ প্যানেল।

তবে এখন সবার নজর দাগি অযোগ্যদের নতুন তালিকার দিকে। আদালতের স্পষ্ট নির্দেশ, কোনও গোপনীয়তা নয়, স্বচ্ছতা চাই। তা না হলে ফের জটিলতা অবশ্যম্ভাবী।


```