Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বঙ্গে ৭.৬৩ কোটি ভোটারের হাতে পৌঁছে গেছে এনুমারেশন ফর্ম, কমিশন বলছে, ৯৯.৬৬% কাজ শেষ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার SIR প্রক্রিয়া জোরকদমে চলছে। ৯৯.৬৬% ভোটার ফর্ম বিতরণ সম্পন্ন।

বঙ্গে ৭.৬৩ কোটি ভোটারের হাতে পৌঁছে গেছে এনুমারেশন ফর্ম, কমিশন বলছে, ৯৯.৬৬% কাজ শেষ!

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 November 2025 00:27

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে (West Bengal) চলতে থাকা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে অর্থাৎ এসআইআরে ৯৯.৬৬ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি সম্পন্ন হল। বিহারের (Bihar) পর দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision—SIR) এখন জোরকদমে চলছে। নির্বাচন কমিশনের (ECI) দেওয়া সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, পশ্চিমবঙ্গে ৯৯.৬৬ শতাংশ ভোটার হাতে পেয়েছেন এনুমারেশন ফর্ম।

গত ৪ নভেম্বর থেকে সংশ্লিষ্ট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন ব্লক লেভেল অফিসার (BLO)-রা। কমিশনের হিসেব অনুযায়ী, সেখানে ২৭ অক্টোবর পর্যন্ত ভোটারের সংখ্যা ছিল ৫০ কোটি ৯৭ লক্ষ ৪৪ হাজার ৪২৩। তার মধ্যে এখন পর্যন্ত ৫০ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ৯৪ জন ভোটার ফর্ম পেয়েছেন।

পশ্চিমবঙ্গে মোট ৭ কোটি ৬৩ লক্ষ ৬৩ হাজার ৬৭৫টি ভোট ফর্ম বিতরণ করা হয়েছে, যা প্রায় সম্পূর্ণ বলে ধরা হচ্ছে। অন্যদিকে, লক্ষদ্বীপ ও গোয়া—এই দুই রাজ্যে ভোট ফর্ম বিতরণে লক্ষ্য ১০০ শতাংশ পূর্ণ হয়েছে।

কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে পিছিয়ে রয়েছে পুদুচেরি, যেখানে এখনও ভোটারদের হাতে ফর্ম পৌঁছেছে ৯৪.৪৮ শতাংশ। তবে কমিশনের আশাবাদ, ধীরগতিতেও সব ফর্ম নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবে এবং ভোটাররা সকলেই সময়মতো ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

রাজ্যে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনও পর্যন্ত প্রায় ৮ কোটি এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি হয়ে গেছে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম সংগ্রহের কাজও শেষ হবে। তবে অনেকে এখনও ঠিকভাবে বুঝতে পারছেন যে, ফর্ম ফিল-আপে ভুল হলে কী হবে, বা কীভাবে বুঝবেন যে ভুল করে ফেলেছেন। সব সংশয় দূর করতেই বিস্তারিত বিবৃতি দিয়েছে রাজ্যের সিইও দফতর (CEO Office of West Bengal)। ওটিপি-র বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে।
 


```