ই এম বাইপাস কানেক্টরের নতুন নাম—‘সুনীল কান্তি রায় সরণি’। শিল্পোদ্যোগী ও সমাজসেবী সুনীল কাউরি রায়কে শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন মেয়র, সাংসদ-সহ বিশিষ্টরা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 19 November 2025 17:37
দ্য় ওয়াল ব্যুরো: আজ ই এম বাইপাস কানেক্টরের একটি অংশের নাম আনুষ্ঠানিকভাবে রাখা হলো 'সুনীল কান্তি রায় সরণি'। প্রখ্যাত শিল্পপতি ও সমাজসেবী সুনীল কান্তি রায়কে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র, যাদবপুর লোকসভার সাংসদ, ১৬৯ নম্বর ওয়ার্ডের পৌরপ্রধান, শিয়ার্সোল গোষ্ঠীর কর্তা-প্রতিনিধি-সহ আরও অনেক বিশিষ্ট অতিথি।
এই দিনে সুনীল কান্তি রায়ের শিল্পোদ্যোগ, মূল্যবোধ, সততা ও সমাজসেবার পথকে স্মরণ করা হয়। বক্তাদের মতে, তাঁর চিন্তাভাবনা ও কাজ নতুন প্রজন্মের কাছেও আজও একইভাবে অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “একজন মানুষের নাগরিকত্ব শুধু মানবিকতায় নয়, তার মূল্যবোধেও প্রকাশ পায় সততা, সেবা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। সুনীলবাবুর এই দৃষ্টিভঙ্গি আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। তাঁর নেতৃত্বে বাংলার শিল্পায়ন এক নতুন গতি পেয়েছিল।”
বিশেষভাবে উল্লেখ করা হয় যে, আগামী দিনে রাজ্য সরকারের লক্ষ্য West Bengal Means Business in 2025-এ উদ্যোগ ও চিন্তাভাবনায় সুনীল কান্তি রায়ের মূল্যবোধ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
সমীর রায় জানান, তাঁর পিতামহ সুনীল কান্তি রায় ১৯৫২ সালে যে শিল্পগোষ্ঠী গড়ে তোলেন, সেটিই আজকের শিয়ারসোল গ্রুপের ভিত্তি। তিনি বলেন, “শুধু আর্থিক নিরাপত্তা নয়, সমাজের উন্নয়নও সমান জরুরি। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, অবকাঠামো সব ক্ষেত্রেই শিয়ারসোল গ্রুপ তাঁর সেই উদ্যোক্তা ভাবনাকেই অনুসরণ করে এগিয়ে চলেছে।”
সমীর রায় আরও বলেন, “এই অনুষ্ঠান শুধু স্মরণ নয়, বরং সুনীল কান্তি রায়ের আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে তা অনুসরণের এক অঙ্গীকার।”