Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় আপডেট: জেলাভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশ, আজ থেকে শুরু আবেদন

মোট ১৩,৪২১টি শূন্য পদের জন্য বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। কোন জেলায় কত শূন্য পদ রয়েছে এবং কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে— সব তথ্যই ওয়েবসাইটে প্রকাশিত।

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় আপডেট: জেলাভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশ, আজ থেকে শুরু আবেদন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 19 November 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে (West Bengal Primary Teachers Recruitment 2025) বড় পদক্ষেপ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ বুধবার দুপুর ৩টা থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়া, যা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইটের (wbbpe.wb.gov.in) মাধ্যমেই আবেদন করতে পারবেন। 

পর্ষদ জানিয়েছে (West Bengal Board of Primary Education) , মোট ১৩,৪২১টি শূন্য পদের জন্য বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। কোন জেলায় কত শূন্য পদ রয়েছে এবং কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে- সব তথ্যই ওয়েবসাইটে প্রকাশিত। পাশাপাশি প্যারা-টিচারদের সংরক্ষিত শূন্য পদের তালিকাও প্রকাশ করেছে পর্ষদ।

 

ডিসেম্বরে ইন্টারভিউ (West Bengal Primary Teachers Recruitment 2025- Interview) আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই ইন্টারভিউ শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কোথায় কত শূন্য পদ? 

জেলাভিত্তিক তালিকা (West Bengal Primary Teacher Vacancy District wise) প্রকাশিত তালিকা অনুযায়ী বিভিন্ন জেলায় শূন্য পদের চিত্র

  • দক্ষিণ ২৪ পরগনা: ১,৪৭১
  • হুগলি: ১,২১২
  • নদিয়া: ৯০৬
  • কলকাতা: ৯৪৭
  • পূর্ব বর্ধমান: ৯২৮
  • বীরভূম: ৮৬০
  • মুর্শিদাবাদ: ৭৮৮
  • পশ্চিম মেদিনীপুর: ৭৪৪
  • মালদা: ৬৯৯
  • পশ্চিম বর্ধমান: ৪৮৫
  • জলপাইগুড়ি: ৪৫৮
  • কোচবিহার: ৫৩৫
  • পুরুলিয়া: ৫২৪
  • দক্ষিণ দিনাজপুর: ৩৩৬
  • উত্তর দিনাজপুর: ২৩৭
  • আলিপুরদুয়ার: ২৩৭
  • ঝাড়গ্রাম: ১৮০
  • হাওড়া: ১৫০
  • শিলিগুড়ি: ১৪৯
  • বাঁকুড়া: ৯৭৮
  • পূর্ব মেদিনীপুর: মাত্র ৭৬ (অন্য জেলাগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম)।

কোন কোন বিষয়ে কত পদ — 

পর্ষদ জানিয়েছে, বিষয়ভিত্তিক শূন্য পদের সংখ্যা, যেমন বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ ইত্যাদি, আলাদা তালিকায় উল্লেখ করা হয়েছে। এই তালিকা দেখে আবেদনকারীরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে বিষয়ভিত্তিক পদ বেছে নিতে পারবেন। এক নজরে—

  • আজ দুপুর ৩ টে থেকে আবেদন শুরু
  • শেষ তারিখ: ৯ ডিসেম্বর
  • মোট শূন্য পদ: ১৩,৪২১
  • ডিসেম্বরে তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ
  • জেলাভিত্তিক ও বিষয়ভিত্তিক শূন্য পদের পূর্ণ তালিকা প্রকাশ।

```