Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

৫০০ গ্রামের কাঁকড়া খেতে চান বিজেপির অশোক! মন্ত্রী বললেন, গোয়া কেন যাবেন, বাংলাতেই পাবেন

টিপ্পনি কেটে কেউ কেউ বলছেন, "হোক না ক্ষণিকের, তবু তো কাঁকড়ার দৌলতে সহাবস্থানও দেখা গেল!"

৫০০ গ্রামের কাঁকড়া খেতে চান বিজেপির অশোক! মন্ত্রী বললেন, গোয়া কেন যাবেন, বাংলাতেই পাবেন

বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি ও মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।

শেষ আপডেট: 19 June 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: সহাবস্থান তো দূরে থাক, বরং বিভিন্ন ইস্যুতে গত কদিন ধরেই শাসক-বিরোধীর হইহট্টগোলে সরগরম বিধানসভা (West Bengal Legislative Assembly)। বৃহস্পতিবারও বিভিন্ন ইস্যুতে তৃণমূল (TMC) বনাম বিজেপি (BJP) বিধায়কদের মধ্যে তর্কাতর্কি, উত্তপ্ত বাক্য বিনিময় দেখা গেল। তবে ব্য়তিক্রমী ঘটনাও রয়েছে।

রান্না করা লাল কাঁকড়া (Red Crab)! বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে উঠে এল জিভে জল আসা লোভনীয় এই পদের। আলোচনা উঠতেই সুরে সুর মেলাল যুযুধান দুই পক্ষ। ক্ষণিকের এই 'সহাবস্থান' নিয়ে পরে নিজেদের মধ্যে টিকা টিপ্পনিও কাটতে দেখা গেল দুই দলের একাংশ বিধায়ককে।

সোমবার সন্ধ্যে থেকেই বাংলা জুড়ে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এই মরশুমে খাদ্যপ্রেমীদের অনেকেই বড় বড় লাল কাঁকড়ার খোঁজ করেন। খাদ্য রসিক হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির (Ashok Lahiri)। নিজেও বেশ গর্বের সঙ্গে একথা বলেও থাকেন তিনি।

এদিন বিধানসভা অধিবেশনে মৎস্য দফতরের প্রশ্নোত্তর পর্বে বলতে ওঠেন বালুরঘাটের বিজেপি বিধায়ক। মঃস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে (Biplab raychoudhury) উদ্দেশ্য করে তিনি বলেন, "আমি খাদ্য রসিক লোক। ৫০০, ৬০০ গ্রামের কাঁকড়া খেতে ভালবাসি। কিন্তু এখানে সেটা পাওয়া যায় না, আমাকে গোয়া বা অন্য কোথাও যেতে হয়। এটা যদি এখানে কোনও ব্যবস্থা করা যায়।"

অশোকবাবুর মুখের কথা শেষ না হতেই মৎস্যমন্ত্রী হাসি মুখে বলেন, "গোয়া কেন যেতে হবে! এই বাংলাতেই আপনি পাবেন ৫০০, ৬০০ গ্রামের লাল কাঁকড়া!" যা শুনে বেশ পুলকিত হয়ে উঠতে দেখা যায় খাদ্যপ্রেমী অশোকবাবুকে। প্রশ্নসূচক ভঙ্গিমায় জানতে চান, "বলেন কী!' মন্ত্রী বলেন,. "ঠিকই বলছি, কাঁকড়া খাওয়ার জন্য আপনাকে আর গোয়া যেতে হবে না। আমি আপনাকে একাধিক ঠিকানা দিয়ে দেব।"

তারপর থেকেই দুই দলের একাধিক বিধায়ক রসিকতার সুরে টেনে আনছেন কাঁকড়া প্রসঙ্গ। টিপ্পনি কেটে কেউ কেউ বলছেন, "হোক না ক্ষণিকের, তবু তো কাঁকড়ার দৌলতে সহাবস্থানও দেখা গেল!"

প্রসঙ্গত, রাজ্যের সুন্দরবন অঞ্চল এবং কিছু উপকূলবর্তী এলাকায় বড় আকারের লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। এছাড়াও পূর্ব মেদিনীপুরের দিঘা এবং মন্দারমণির কিছু এলাকাতেও দেখা গেলে লাল কাঁকড়ার। বকখালিতে দেখা মেলে লাল কাঁকড়ার। অশোকবাবুকে মন্ত্রী জানান, এখন বাংলাতেও বড় সাইজের কাঁকড়ার চাষ হচ্ছে।


```