Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৬ মাসে বাংলায় ২৭ লক্ষ বিদেশি পর্যটক! পর্যটন নিয়ে বিধানসভায় বড় আপডেট দিলেন মন্ত্রী

উল্লেখযোগ্যভাবে কমেছে বাংলাদেশের পর্যটক সংখ্যা।

৬ মাসে বাংলায় ২৭ লক্ষ বিদেশি পর্যটক! পর্যটন নিয়ে বিধানসভায় বড় আপডেট দিলেন মন্ত্রী

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 19 June 2025 14:32

দ্য ওয়াল ব্যুরো: দিঘা থেকে দার্জিলিং, বাংলায় ক্রমশ বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় (West Bengal Tourism)। এবং সেই সংখ্যাটা বেশ চোখ ধাঁধানো। গত ৬ মাসে বাংলায় এসেছেন ২৭ লক্ষ বিদেশি পর্যটক! 

বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের প্রথম অর্ধে এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Minister Indranil Sen)।

বিধানসভায় পর্যটন মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা (27 lakhs foreign tourists) ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।  তাৎপর্যপূর্ণভাবে এদের বেশিরভাগ ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। উল্লেখযোগ্যভাবে কমেছে বাংলাদেশের পর্যটক সংখ্যা।

এ ব্যাপারে পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, গত ৬ মাসে রাজ্যে মোট ২৭ লক্ষ ১১ হাজার ৭০৮ জন পর্যটক এসেছেন।‌ এরমধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার। মন্ত্রীর দাবি, অতীতের তুলনায় রাজ্যে বাংলাদেশি পর্যটকের আগমন কমেছে, সেই তুলনায় বাড়ছে বিদেশি পর্যটকের সংখ্যা।

প্রসঙ্গত, ২০১১ সালে বাংলার তখতে বসার পর থেকেই রাজ্যের পর্যটনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা, মন্দারমনি, সুন্দরবন বা শিলিগুড়ি, দার্জিলিং নয়, তার বাইরেও জেলা ভিত্তিক পর্যটনেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় বিশ্ব পর্যটন দিবসও পালন করা হয়। ধারাবাহিক উদ্যোগের ফলেই রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।


```