Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মালদহ ঘটনার পর বিচারকদের নিরাপত্তা নিয়ে আশ্বাস রাজ্যের, কেন্দ্রীয় বাহিনী নিয়ে জল্পনা হাইকোর্ট বৈঠকে

ভোটার তালিকার বিবেচনাধীন তথ্য নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না - সেই প্রশ্নই উঠে আসে বৈঠকে। তবে রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয়, সকল বিচারককে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।

মালদহ ঘটনার পর বিচারকদের নিরাপত্তা নিয়ে আশ্বাস রাজ্যের, কেন্দ্রীয় বাহিনী নিয়ে জল্পনা হাইকোর্ট বৈঠকে

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 April 2026 22:44

দ্য ওয়াল ব্যুরো: মালদহের কালিয়াচকের ঘটনায় (malda incident security concern) বিচারকদের নিরাপত্তা (judge security west bengal) নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তার প্রেক্ষিতেই নড়াচড়ে বসল প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য প্রশাসন বৈঠকে বসে (kolkata high court meeting security)। সেখানে বিচারকদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দেন শীর্ষ আমলারা।

এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ। দুপুর ৩টে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলা আলোচনায় মূলত বিচারকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই বিশদে কথা হয়।

বিশেষ করে, ভোটার তালিকার বিবেচনাধীন তথ্য নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না - সেই প্রশ্নই উঠে আসে বৈঠকে। তবে রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয়, সকল বিচারককে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।

এর আগে সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তারই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে হাই কোর্ট ইতিমধ্যেই ট্রাইবুনাল গঠন করেছে। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে গড়ে উঠেছে ১৯টি ট্রাইবুনাল। ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।

যদিও এখনও ট্রাইবুনালের কাজ শুরু হয়নি। সূত্রের খবর, শনিবার থেকে ভার্চুয়াল মাধ্যমে কাজ শুরু হতে পারে। তবে মালদহের ঘটনার পর ট্রাইবুনালের দায়িত্বে থাকা প্রাক্তন বিচারপতিদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে, যা শুক্রবারের বৈঠকে গুরুত্ব পেয়েছে।


```