Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ডিম উৎপাদনে সেরা বাংলা! জাতীয় গড়কেও পিছনে ফেলেছে রাজ্য, বিধানসভায় জানালেন মন্ত্রী

ডিসেম্বর ২০২৩-এর তথ্য বলছে, প্রাণী সম্পদ বিকাশ দফতর ইতিমধ্যেই ডিম ও মাংস উৎপাদনে গতি আনতে একাধিক প্রকল্প চালু করেছে। 

ডিম উৎপাদনে সেরা বাংলা! জাতীয় গড়কেও পিছনে ফেলেছে রাজ্য, বিধানসভায় জানালেন মন্ত্রী

ফাইল ছবি

শেষ আপডেট: 10 June 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সমাজমাধ্যমে জানিয়েছিলেন, ডিম, দুধ ও মাংস উৎপাদনে বাংলা ইতিমধ্যেই পেছনে ফেলেছে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশকে। মঙ্গলবার বিধানসভায় (Bidhansabha) প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath) জানালেন, সেই অবস্থান এখনও অটুট।

আইএসএফ (ISF) বিধায়ক নওসাদ সিদ্দিকীর (Nawsad Siddique) প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ডিম উৎপাদনে (Egg Production) রাজ্য জাতীয় গড়ের চেয়েও অনেক এগিয়ে। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, যেখানে দেশের গড় ডিম উৎপাদনের হার ৩.৭৮ শতাংশ, সেখানে পশ্চিমবঙ্গে তা ১৮.০৭ শতাংশ।

২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যে ডিম উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬২৩.৯ কোটি। যা দেশের মোট উৎপাদনের ১১.৩৭ শতাংশ। এই নিরিখে সারা দেশে চতুর্থ স্থানে রয়েছে বাংলা। ওই অর্থবর্ষেই রাজ্যে ডিমের চাহিদা ছিল প্রায় ১ হাজার ৫২৮ কোটি। অর্থাৎ উৎপাদন চাহিদার তুলনায় কিছুটা হলেও এগিয়ে রয়েছে রাজ্য।

ডিসেম্বর ২০২৩-এর তথ্য বলছে, প্রাণী সম্পদ বিকাশ দফতর ইতিমধ্যেই ডিম ও মাংস উৎপাদনে গতি আনতে একাধিক প্রকল্প চালু করেছে। মুক্তাঙ্গন পদ্ধতিতে মুরগি ও হাঁস পালনের মাধ্যমে গত তিন বছরে প্রায় ২.৫ কোটি বাচ্চা বিতরণ করা হয়েছে রাজ্যজুড়ে। এই প্রকল্পে ইতিমধ্যেই ব্যয় হয়েছে প্রায় ১৮০ কোটি টাকা।

সরকারি তরফে স্পষ্ট বার্তা, রাজ্যের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েই আগামী দিনে রফতানির পথে হাঁটতে চায় বাংলা। উৎপাদনশীলতা বাড়িয়ে গোটা দেশের মধ্যে নিজেদের জায়গা আরও মজবুত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য প্রশাসন।


```