Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরম আরও প্রবল হচ্ছে! বৃষ্টির ছোঁয়া পেতে আরও অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে

হাওয়া অফিস স্পষ্ট বলছে, আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 

গরম আরও প্রবল হচ্ছে! বৃষ্টির ছোঁয়া পেতে আরও অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে

ফাইল ছবি

শেষ আপডেট: 10 June 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: বেলা বাড়লে রাস্তায় বেরনো মুশকিল হয়ে পড়ছে। শুষ্ক আবহাওয়ার (Weather Update) জেরে বাইরে বেশিক্ষণ চলাফেরা দায়। দক্ষিণবঙ্গবাসী সাময়িক স্বস্তি পেয়েছিল মাঝের কয়েকদিন বৃষ্টির জেরে। কিন্তু আবার সেই প্রবল দাবদাহ ফিরে এসেছে। আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ এমনই পরিস্থিতি থাকবে দক্ষিণে। ব্যতিক্রম উত্তরবঙ্গ (North Bengal)।

বুধবার থেকে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য একাধিক জেলায়। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও দেবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে এই পরিস্থিতি থাকতে চলেছে। যদিও ধস নামা বা নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে কোনও অশনি সঙ্কেত মেলেনি।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। উত্তর ওড়িশা উপকূল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এই ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। ফলত এই পরিবেশ তৈরি হয়েছে বাংলায়।

হাওয়া অফিস স্পষ্ট বলছে, আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী ১২ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে তার পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিঞ্চিৎ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় বর্ষপাতের সম্ভাবনা।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। দিন ও রাতে গরমও অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বুধবার পর্যন্ত একই রকম তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে।


```