Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

'সমস্ত প্রাণীর চিকিৎসা হবে', পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ চালু করল JIS গ্রুপ

হুগলির মগরায় চালু হল পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ JISCOVAS।

'সমস্ত প্রাণীর চিকিৎসা হবে', পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ চালু করল JIS গ্রুপ

বেসরকারি ভেটেরিনারি কলেজ JISCOVAS

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 November 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের ভেটেরিনারি শিক্ষায় নতুন অধ্যায় শুরু হল। হুগলির মগরায় চালু হল রাজ্যের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ, JIS College of Veterinary and Animal Sciences (JISCOVAS)। এ কথা কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করল JIS গ্রুপ।

৩০ একর বিশাল ক্যাম্পাসে তৈরি এই আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানটি ভবিষ্যতের ভেটেরিনারি ডাক্তারদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন JIS গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তারানজিৎ সিং, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তীর্থ কুমার দত্ত, কলেজের প্রিন্সিপাল অধ্যাপক (ড.) মোজাম্মেল হক এবং JISCOVAS-এর অন্যান্য কর্মকর্তারা।

কী পড়ানো হবে?

এখানে শুরু হচ্ছে B.V.Sc & A.H কোর্স—সাড়ে পাঁচ বছরের ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রি। ভারতের ভেটেরিনারি কাউন্সিল (VCI)-এর নিয়ম অনুযায়ী এর মধ্যে এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ থাকবে। কলেজটি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (WBUAFS)-এর অধিভুক্ত।

ভর্তির যোগ্যতা কী?

ভর্তি হওয়ার জন্য প্রয়োজন—

১. NEET-এ যোগ্যতা অর্জন

২. উচ্চমাধ্যমিকে (১০+২) ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজিতে কমপক্ষে ৫০% নম্বর (সাধারণ বিভাগ)

৩. সংরক্ষিতদের ক্ষেত্রে সরকারি নিয়মে নম্বরের ছাড়

৪. বয়স হতে হবে ১৮–২৫ বছর

৫. ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেলের সুবিধাও রয়েছে

ক্যাম্পাসে কী কী সুবিধা রয়েছে?

JISCOVAS-এর ক্যাম্পাসটিকে সমস্ত আধুনিক ব্যবস্থা পাওয়া যাবে।
১. অত্যাধুনিক ভেটেরিনারি হাসপাতাল

২. বড় ও ছোট—দুই ধরনের প্রাণীর চিকিৎসা

৩. রেডিওলজি ও উন্নত ডায়াগনস্টিক ল্যাব

৪. ICU, OPD ও IPD বিভাগ

৫. ডেডিকেটেড অপারেশন থিয়েটার রয়েছে। সার্জারি, অর্থোপেডিকস, গাইনোকোলজি, ডেন্টিস্ট্রি, অফথ্যালমোলজির জন্য বিশেষ সেট-আপ।

৭. আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সংক্রামক রোগে আক্রান্ত প্রাণীদের আলাদা করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরনজিৎ সিং বলেন, “JISCOVAS তৈরি করা মানে শুধু একটি কলেজই নয়, বরং পশ্চিমবঙ্গসহ দেশের ভেটেরিনারি বিজ্ঞানের ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টা। আমরা চাই বিশ্বমানের শিক্ষা দিতে, যাতে ছাত্রছাত্রীরা বিশ্বজুড়ে কাজ করার মতো দক্ষতা নিয়ে বেরতে পারে।”
 


```