Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'হারের ভয়ে বেপরোয়া হয়ে গেছেন মমতা, ভোটারদেরই ভয় দেখাচ্ছেন', কমিশনে নালিশ সুকান্তদের

উত্তরবঙ্গের ময়নাগুড়িতে তৃণমূল নেত্রীর এক নির্বাচনী সভা থেকে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না...'। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। 

'হারের ভয়ে বেপরোয়া হয়ে গেছেন মমতা, ভোটারদেরই ভয় দেখাচ্ছেন', কমিশনে নালিশ সুকান্তদের

সুকান্ত মজুমদার এবং মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 31 March 2026 14:12

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে ময়নাগুড়ির এক জনসভায় করা মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক সংঘাত তীব্র হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি (BJP ECI)। গেরুয়া শিবিরের অভিযোগ, ওই মন্তব্য শুধু রাজনৈতিক শালীনতার সীমা ছাড়ায়নি, বরং ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে।

ঘটনার সূত্রপাত উত্তরবঙ্গের ময়নাগুড়িতে তৃণমূল নেত্রীর এক নির্বাচনী সভা থেকে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না...'। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। তাঁদের দাবি, এই ধরনের বক্তব্য সরাসরি রাজনৈতিক হিংসার ইঙ্গিত বহন করে।

সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে বিজেপির একটি প্রতিনিধি দল। সেই দলে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, পীযূষ গোয়েল ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং তা কমিশনের নজরে আনা হয়েছে।

সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সুকান্তর দাবি, ভোটের ফলাফল নিয়ে আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী এখন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন। তাঁর কথায়, ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং তা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। ময়নাগুড়ির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ধরনের মন্তব্য উস্কানিমূলক এবং হিংসার পরিবেশ তৈরি করতে পারে। বিজেপির আশঙ্কা, তৃণমূল জয়ী হলে বিরোধী কর্মী-সমর্থকদের উপর আক্রমণের পথ সুগম করার ইঙ্গিত রয়েছে এই কথায়।

এখানেই থেমে থাকেননি সুকান্ত। তাঁর অভিযোগ, ''আসন্ন ভোটে হারার ভয় পেয়ে এখন বেপরোয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটারদেরই ভয় দেখাচ্ছেন তিনি।'' বিজেপি নেতার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য একেবার উস্কানিমূলক এবং হিংসাত্মক। এই কথা সরাসরি ইঙ্গিত দেয় যে, ভোটের পর তৃণমূল জিতলে বিজেপি কর্মী-সমর্থকদের আক্রমণ করা হবে। এই ধরনের বক্তব্য নির্বাচন প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে বলেও দাবি বিজেপির।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। তাঁদের স্পষ্ট বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য আইনসিদ্ধ নয় এবং তা অপরাধের সামিল। তাই অবিলম্বে তাঁর নির্বাচনী প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে মত বিজেপির।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের পরিবেশ। একদিকে তৃণমূলের আক্রমণাত্মক প্রচার, অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ - সব মিলিয়ে নির্বাচনের আগে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এখন নজর নির্বাচন কমিশনের দিকে, তারা এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়।


```