Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

অভিষেকের সভায় ভাঙচুর বিক্ষুব্ধদের! গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে 'মমতা-দাওয়াই' সেকেন্ড ইন কম্যান্ডের

ভাঙচুর চলল চেয়ারে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হল জেলা নেতৃত্বকে। তবে মঞ্চে উঠে বিন্দুমাত্র রেয়াত করলেন না অভিষেক। সাফ জানিয়ে দিলেন, নওদায় প্রার্থী শাহিনা মমতাজ বেগম নন, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের সভায় ভাঙচুর বিক্ষুব্ধদের! গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে 'মমতা-দাওয়াই' সেকেন্ড ইন কম্যান্ডের

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 March 2026 18:18

দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা (West Bengal Assembly Election 2026) ভোটের মুখেও মুর্শিদাবাদে তৃণমূলের (TMC) ‘গোষ্ঠী-দ্বন্দ্ব’ যে পুরোপুরি উপড়ে ফেলা যায়নি, রবিবার নওদার সভা তা আরও একবার স্পষ্ট করে দিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতেই এদিন রণক্ষেত্রের চেহারা নিল সভাস্থল। ভাঙচুর চলল চেয়ারে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হল জেলা নেতৃত্বকে। তবে মঞ্চে উঠে বিন্দুমাত্র রেয়াত করলেন না অভিষেক। সাফ জানিয়ে দিলেন, নওদায় প্রার্থী শাহিনা মমতাজ বেগম নন, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একুশের জয়ী বিধায়ক শাহিনা মমতাজ বেগমকে পুনরায় প্রার্থী করা নিয়ে নওদার একাংশ কর্মীর মধ্যে ক্ষোভ ছিলই। স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ বছরে বিধায়ককে এলাকায় বিশেষ দেখা যায়নি। এদিন অভিষেকের সভা শুরুর ঠিক আগে সেই অসন্তোষই আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। মঞ্চের সামনে থাকা চেয়ার ভাঙচুর করেন একদল যুবক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা নেতারা হস্তক্ষেপ করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিক্ষোভকারীরা সফিউজ্জামানের অনুগামী, তৃণমূলেরই নিচুতলার কর্মী।

বিধায়ক মুমতাজকেই পুনরায় প্রার্থী করেছে তৃণমূল। সেই নিয়ে দলের অন্দরে অসন্তোষ গোড়া থেকেই। তাই অভিষেকের সভার আগে একেবারে মিছিল করে মাঠে ঢোকেন সফিউজ্জামানের অনুগামীরা। বেশ কিছু ক্ষণ ধরে চলে স্লোগান। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন। চলে চেয়ার ছোড়াছুড়ি, ভাঙাভাঙি। অভিষেক সভাস্থলে পৌঁছনোর পরও নতুন করে বিক্ষোভ শুরু হয়। মঞ্চ থেকে অনুগামীদের থামানোর নির্দেশ দিতে দেখা যায় সফিউজ্জামানকে।

বিশৃঙ্খলার খবর কানে পৌঁছতেই পাল্টা রণংদেহী মেজাজে ধরা দেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’। ঘটনার সরাসরি উল্লেখ না করলেও কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। বলেন, “দলকে চাপে রাখতে যদি কেউ মনে করেন বিশৃঙ্খলা করবেন, তবে দল তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। কাউকে ক্ষমা করা হবে না।” ব্লক সভাপতি হাবিবকে নির্দেশ দিয়ে তিনি স্পষ্ট করেন যে, সংগঠন আগের নিয়মেই চলবে।

সাধারণত প্রতিটি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে ২৯৪টি আসনেই প্রার্থী তিনি নিজে। এদিন দলনেত্রীর সেই সুরেই সুর মিলিয়ে অভিষেক ঘোষণা করেন, “যদি কারও মনে হয় প্রার্থীর সঙ্গে বিরোধ আছে, তবে জেনে রাখুন— নওদা আসনে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার নজর সবার ওপর থাকবে।” গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে প্রার্থীর পরিচয় ছাপিয়ে নিজের ভাবমূর্তিকেই সামনে নিয়ে এলেন অভিষেক।


```